নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   রাজনীতি   আড়াইহাজার পৌরসভার নির্বাচনে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহন চলছে
আড়াইহাজার পৌরসভার নির্বাচনে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহন চলছে
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ১২ জুন, ২০২৩

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ  নারায়ণগঞ্জে আড়াইহাজার পৌরসভার নির্বাচনে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহন অনুষ্ঠিত হচ্ছে। আজ সোমবার সকাল ৯ টায় ভোট গ্রহণ শুরু হয়েছে, চলবে বিকেল ৫ টা পর্যন্ত। এ নির্বাচনে ইভিএমে ভোট দিচ্ছে ভোটাররা। এ নির্বাচনে মেয়র পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।

তাদের মধ্যে বর্তমান মেয়র সুন্দর আলী নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ৷ অন্য তিনজন প্রার্থী স্বতন্ত্র হিসেবে লড়লেও স্থানীয়ভাবে তারা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত৷ স্বতন্ত্র প্রার্থী জগ প্রতীকের হাবিবুর রহমান তিনি পৌরসভার সাবেক মেয়র৷ হাবিবুর রহমান উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি৷

 

এছাড়া আড়াইহাজার উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মামুন অর রশীদ ‘মোবাইল ফোন’ প্রতীকে এবং পৌর আওয়ামী লীগের সভাপতি মেহের আলী মোল্লা লড়ছেন ‘নারিকেল গাছ’ প্রতীকে৷ আড়াইহাজার পৌর সভা নির্বাচনের রিটার্ণিং কর্মকর্তা রবিউল আলম জানান, আড়াইহাজার পৌরসভার ভোটারের সংখ্যা ২৪ হাজারে ৪৬৫ জন। এর মধ্যে নারী ভোটার সংখ্যা ১২ হাজার ৪১৭ জন, পুরুষ ভোটার ১২ হাজার ৪৮ জন।

নির্বাচনে মেয়র পদে ৪ জন প্রার্থী এর মধ্যে আওয়ামী লীগের মনোনীত ১জন, বাকি ৩ জন সতন্ত্র প্রার্থী। কাউন্সিলর পদে ৩৫ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১০ জন প্রার্থী রয়েছেন।সকাল থেকে ভোট গ্রহনে ভোট কেন্দ্রগুলিতে ব্যাপক নিরাপত্তায় পুলিশ র‍্যাব বিজিপি আনসার সহ শৃংখাবাহিনী সদস্যরা সুষ্ঠু নির্বাচন করার জন্য কঠোর ভাবে কাজ করছে। এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল জানিয়েছেন, সুষ্ঠুুুুভাবে ভোটগ্রহণ যাতে সম্পন্ন হয় এজন্য সবধরনের প্রস্তুতি নেয়া হয়েছে৷ ফলাফল ঘোষণা পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট, ব়্যাব, পুলিশ ও বিজিবি সদস্যরা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দায়িত্ব পালন করবেন৷ এখনও দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহন চলছে।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...