নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার   |   নারীর প্রতি সহিংসতা বন্ধে ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন করেছে “অধিকার”   |   বন্দরে ২টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান জরিমানা   |   নাসিকের চরম উদাসিনতায় বন্দর থানার মূল ফটকের সামনে ময়লার ভাগার   |   রাতের আঁধারে বসতঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ   |   চাঞ্চল্যকর মাকসুদা হত্যা মামলার ন্যায় বিচার চেয়ে লিখিত অভিযোগ   |   কাশীপুর হাসেমবাগে তথ্য সংগ্রহ করতে গেলে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা   |   বন্দর উপজেলায় নরমাল ডেলিভারি সংক্রান্ত স্বাস্থ্য উপকরণ বিতরণ    |   নারায়ণগঞ্জের সিনেপ্লেক্স ও সিনেস্কোপে চলছে দেশের ছবি ‘যাপিত জীবন’   |   ঐতিহ্যবাহি সাত দিনব্যাপি খাঁজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ওরশ মোবারকের প্রস্তুতি সভা    |   মোটরসাইকেল ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ৬ মাসের শিশু সাইফান নিহত   |   আ’লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল   |   সব জল্পনা-কল্পনার অবসান এটাই ইসলামের সৌন্দর্য – আবুল কাউছার আশা   |   ৩৫ বছরের খরিদকৃত সম্পদ বাড়িঘর ভাঙচুর করে বেদখলের চেষ্টার অভিযোগ   |   জাতীয় সংহতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে – জেলা প্রশাসক   |   নতুন জিমখানায় মাদক কারবারির প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন   |   আমরা চাই আমাদের শ্রমিকরা যেন তাদের ন্যায্য অধিকার পায় – আজাদ   |   পৌরপিতা আলী আহাম্মদ চুনকার  চিশতি (রহঃ) ৪৩ তম পবিত্র ওরশ মোবারক    |   কেক কেটে আনন্দ মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন   |   ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সংগ্রহ অনুষ্ঠিত
 প্রচ্ছদ   রাজনীতি   রোডমার্চে হামলায় গণতন্ত্র মঞ্চের বিক্ষোভ সমাবেশ
রোডমার্চে হামলায় গণতন্ত্র মঞ্চের বিক্ষোভ সমাবেশ
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ১২ জুন, ২০২৩

নারায়ণগঞ্জের খবর ডেস্কঃ ঢাকা-দিনাজপুর রোডমার্চে হামলার প্রতিবাদে গণতন্ত্র মঞ্চ নারায়ণগঞ্জ জেলা বিক্ষোভ সমাবেশ করেছে । সোমবার ১২ জুন শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে এ বিক্ষোভ সমাবেশ অনুুষ্ঠিত হয়। সেমবার ১২ জুন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৪-৭ জুন গণতন্ত্র মঞ্চের সরকার ও শাসনব্যবস্থা পরিবর্তনের লক্ষ্যে ঢাকা টু দিনাজপুর রোড মার্চ কর্মসূচীতে আওয়ামিলীগ ও পুলিশ কয়েকদফা হামলা করে রোডমার্চ বাধাগ্রস্ত করার অপচেষ্টা চালায় ৷

বগুড়ায় অবস্থানকালীন আওয়ামিলীগ-ছাত্রলীগ-যুবলীগের হামলায় গুরুতর আহত হন গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলা সমন্বয়ক জননেতা তরিকুল সুজন, ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ ও বরিশাল জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক সৌরভ সেন ও রাইদুল ইসলাম সাকিব, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতা আইয়ুব আলিসহ অন্যান্যরা।

হামলা করে রোডমার্চ বাধাগ্রস্ত করার সরকারের ষড়যন্ত্র, হামলার প্রতিবাদ ও হামলাকারীদের বিচারের দাবিতে গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের নির্বাহী সমন্বয়ক পপি রাণি সরকারের সঞ্চালনায় ও বিপ্লবী ওয়ার্কাস পার্টি নারায়ণগঞ্জ জেলার সভাপতি মাহমুদ হোসেনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বক্তব্য রাখেন গণসংহতি নারায়ণগঞ্জ জেলার সমন্বয়ক জননেতা তরিকুল সুজন, নির্বাহী সমন্বয়ক অঞ্জন দাস, জে এস ডি নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মোতালেব মাষ্টার, যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল হোসেন,

বিপ্লবী ওয়ার্কাস পার্টি নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক আবু হাসান টিপু, নাগরিক ঐক্য নারায়ণগঞ্জ মহানগরের সাধারণ সম্পাদক কবির হোসেন। হামলায় ঝড়া রক্তের কসম করে জননেতা তরিকুল সুজন তার বক্তব্যে বলেন, ‘নিপীড়ণ যত বাড়ছে লড়াই তত তিব্রতর হচ্ছে। বাংলাদেশের মানুষ এই হামলার শোধ এই সরকারের পতনের মধ্য দিয়ে নেবে। ইতিহাস সাক্ষী, লড়াইয়ে যখন রক্তের দাগ লাগলে বিজয় তখন অবশ্যম্ভাবী হয়। ফলে এই আওয়ামী ফ্যাসিবাদী সরকার এই রোডমার্চে হামলার মধ্য দিয়ে নিজেদের পতনকেই নিশ্চিত করেছেন’। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...