নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   মহানগর   বন্দরে আবু বক্কর হত্যা মামলায় ২ যুবক গ্রেপ্তার
বন্দরে আবু বক্কর হত্যা মামলায় ২ যুবক গ্রেপ্তার
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ২১ জুন, ২০২৩
বন্দর প্রতিবেদকঃ  বন্দরে ওর্য়াকশপ শ্রমিক আবু বক্কর (২১) হত্যা মামলায় ২ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো বন্দর থানার উত্তর কলাবাগ এলাকার রিপন মিয়ার ছেলে নাদিম (২১) ও বন্দর ঝাউতলা এলাকার মৃত সামছুল হকের ছেলে সোহাগ (২০)।
গ্রেপ্তারকৃতদের বুধবার (২১ জুন) দুপুরে ৭ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে প্রেরণ করেছে পুলিশ। গত মঙ্গলবার (২০ জুন) রাতে বন্দর থানার কলাবাগ ও ঝাউতলা এলাকায় পৃথক অভিযান উল্লেখিতদের গ্রেপ্তার করা হয়। গত সোমবার (১৯ জুন) সকাল সাড়ে ৯টায় বন্দর কলাবাগস্থ জনৈক আব্দুল কাদির মিয়ার পুকুর থেকে ওই মৃতদেহটি উদ্ধার করে মর্গে প্রেরণ করে পুলিশ।
এর আগে গত শনিবার (১৭ জুন) বিকেল ৫টায় বন্দর ঝাউতলা কলাবাগস্থ নিজ বাড়ি থেকে বের হয়ে ওই যুবক নিখোঁজ হয়।
এ ব্যাপারে গত মঙ্গলবার (২০ জুন) রাতে নিহতের পিতা হারুন অর রশীদ বাদী হয়ে অজ্ঞাত নামা আসামী করে বন্দর থানায় এ হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং- ২৪(৬)২৩ ধারা- ৩০২/২০১/৩৪ পেনাল কোড-১৮৬০। থানা তথ্য সূত্রে জানা গেছে, বন্দর থানার এসআই আহাদুজ্জামানসহ সঙ্গীয় র্ফোস গত মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বন্দর কলাবাগ ও ঝাউতলা এলাকায় অভিযান চালায়। অভিযান কালে পুলিশ সম্প্রতি বন্দরে ওর্য়াকশপ শ্রমিক আবু বক্কর হত্যা মামলার আসামী নাদিম ও সোহাগকে গ্রেপ্তার করে। পরে ধৃতদের জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে বুধবার দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়।
উল্লেখ্য, মামলার বাদীর ছেলে আবু বক্কর গত শনিবার (১৭ জুন) দুপুর ২টায় খাওয়া দাওয়া করে নিজ ঘরে ঘুমিয়ে পরে। ওই দিন বিকেল ৫টায় আবু বক্কর বাসার কাউকে না জানিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ রয়।  পরবর্তীতে আবু বক্কর রাত ১০টায় বাড়ি ফিরে না আসায় বাদী ও তার বড় ছেলে ওমর ফারুক আশেপাশের সকল স্থানে খোজাখুজি করে আবু বক্করের কোন সন্ধান পায়নি।
এর ধারাবাহিকতায় গত সোমবার (১৯ জুন) সকাল ৬টায় বাদী কাজের উদ্দেশ্যে রিক্সা নিয়ে বাসা থেকে বের হয়ে বন্দর টিনের মসজিদের সামনে চায়ের দোকানে থাকাকালিন সময়ে শুনতে পারি উত্তর কলাবাগ এলাকার জনৈক আব্দুল কাদির মিয়ার পুকুরে অজ্ঞাত নামা লাশ পাওয়া গেছে। খবর পয়ে রিক্সা চালক হারুন অর রশিদ দ্রæত ঘটনাস্থলে এসে তার ছেলে আবু বক্করের মৃতদেহ বলে সনাক্ত করে। গত শনিবার (১৭ জুন) বিকেল ৫টা থেকে গত সোমবার (১৯ জুন) সকাল সাড়ে ৬টার মধ্যে যে কোন সময়ে উক্তর কলাবাগ এলাকায় উল্লেখিত পুকুরে অজ্ঞাত আসামীরা পরস্পর যোগসূত্রে আবু বক্করকে মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে হত্যার পর লাশ গুম করে জন্য উল্লেখিত পুকুরে ফেলে দিয়ে পালিয়ে যায়। পরে এলাকাবাসী মাধ্যমে পুলিশ খবর পেয়ে দ্রæত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে বন্দর থানার অফিসার ইনর্চাজ আবু বকর সিদ্দিক জানান, আবু বক্কর হত্যাকান্ডের ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ডের আবেদন জানিয়েে আদালতে প্রেরণ করা হয়েছে। হত্যা মামলার রহস্য উদঘাটনসহ আসামীদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যহত রয়েছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...