নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   বলদেব জিউর আখড়া ও শিব মন্দিরে রথযাত্রা মহোৎসব পালিত
বলদেব জিউর আখড়া ও শিব মন্দিরে রথযাত্রা মহোৎসব পালিত
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ২৪ জুন, ২০২৩

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্যদিয়ে নারায়ণগঞ্জে পালিত হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব জগন্নাথদেবের রথযাত্রা। মঙ্গলবার (২০ই জুন) বিকেলে শ্রী শ্রী বলদেব জিউর আখড়া ও শিব মন্দির এর আয়োজনে শান্তিপূর্নভাবে জগন্নাথ দেবের এ রথযাত্রা মহোৎসব পালিত হয়।

এ সময় রথযাত্রা উৎসবে আগত ভক্তবৃন্দের সার্বিক মঙ্গল কামনা করে নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শংকর কুমার দে বলেন, জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব সফল করতে আমরা পর্যাপ্ত প্রস্তুতি নিয়েছি। রথযাত্রার সাথে সংশ্লিষ্ট সকলকে নিয়ে শহরের চাষাড়ায় গোপাল জিউর মন্দিরে মত বিনিময় সভা করেছি, এছাড়াও অনুষ্ঠানের সার্বিক নিরাপত্তার জন্যে প্রশাসনের সাথে একাধীকবার বৈঠক করেছি।

ধর্ম যার যার রাষ্ট্র সবার এ শ্লোগানকে সামনে রেখে অসম্প্রদায়ীক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে সাম্য মৈত্রি আর ভ্রাত্বিবোধ প্রতিষ্ঠায় আমরা সদা নিয়োজিত আছি। শ্রী শ্রী বলদেব জিউর আখড়া ও শিব মন্দির এর সভাপতি জয় কে রায় চৌধুরী বাপ্পির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রবাস সাহার সার্বিক তত্বাবধানে এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক প্যাণেল মেয়র আফসানা আফরোজ বিভা, জেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক শংকর কুমার দে, নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব শিখন সরকার শিপন, পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি বাবু শংকর সাহা, মহানগর পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব সুশিল দাস, বন্দর থানা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল বিশ্বাস, কৃষ্ণ আচার্য্য ও অভিরাজ সেন সজলসহ অন্যান্য নেতৃবৃন্দ। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...