নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   আজিজুল হক রহঃ এর ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল   |   নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে
 প্রচ্ছদ   কলাম   পুলিশের গাড়ি থামিয়ে ছিনতাইয়ের ঘটনায় মামলা
পুলিশের গাড়ি থামিয়ে ছিনতাইয়ের ঘটনায় মামলা
  কলাম || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২

ঢাকায় কাজ শেষে বগুড়ার সোনাতলা থানায় ফেরার পথে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে পুলিশের গাড়ি থামিয়ে ওয়াকিটকি, দুইটি মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা।এঘটনায় বুধবার (১২ অক্টোবর) রাত ১২টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় মামলা দায়ের হয়েছে। ঘটনার পরে ঘটনাস্থলের আশপাশের এলাকায় অভিযান চলছে। তবে এখন পর্যন্ত ছিনতাই হওয়া মালামাল উদ্ধার করা এবং ছিনতাইকারীদের শনাক্ত করতে পারেনি।বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকাল ১১ টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন বলেন, সড়কে ছিনতাইয়ের ঘটনায় বগুড়ার সোনাতলা থানার পুলিশ উপ-পরিদর্শক (এসআই) আব্দুল খালেক মামলাটি দায়ের করেছেন।এর আগে, বুধবার রাত আড়াইটার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সদর উপজেলার সদানন্দপুর কড্ডা এলাকায় এই ছিনতাইয়ের ঘটনা ঘটে।বগুড়া সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈকত হাসান জানান, গত ফেব্রুয়ারি মাসে সোনাতলা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রী অপহৃত হয়। পরে ছাত্রীর বাবা থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে পুলিশ ও পরিবার ওই ছাত্রীর সন্ধান করছিলো। গত সোমবার ছাত্রীর পরিবার জানতে পারে, মেয়েটি ঢাকায় অবস্থান করছে। তাদের তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সোনাতলা থানা পুলিশ ঢাকায় উদ্ধার অভিযানে যায়। সোনাতলা থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল খালেক ও কনস্টেবল আবুল কালাম এই অভিযানে যান। এ সময় তাদের সঙ্গে ছাত্রীর বাবা ও চাচা ছিলেন। ওই ছাত্রীকে উদ্ধার করে রাতেই তারা সোনাতলার উদ্দেশে রওনা হন। তারা যমুনা সেতু পার হয়ে সদানন্দপুর কড্ডা এলাকায় পৌঁছলে সড়কের পেছন থেকে তাদের মাইক্রোবাস লক্ষ্য করে পাথর নিক্ষেপ করা হয়। এ সময় মাইক্রোবাসের গ্লাস ভেঙ্গে পাথরটি ওই ছাত্রীর চাচার মাথায় লাগে। তার চিৎকারে চালক গাড়ি থামিয়ে দেয়। এসময় ৭-৮ জন ছিনতাইকারী তাদের ঘিরে ধরে। গাড়িতে থাকা পুলিশ সদস্যরা সাদা পোশাকে থাকায় তাদের পরিচয় দিলেও ছিনতাইকারী দল তা বিশ্বাস করেনি।ওসি বলেন, ছিনতাইকারীরা অস্ত্রের মুখে তাদের কাছ থেকে একটি ওয়াকিটকি, দুইটি মোবাইল ফোন ও নগদ টাকাসহ মালামাল ছিনিয়ে নেয়। এসময় কনস্টেবল কালাম হোসেন তাদের বাধা দিলে মাথায় ছুরিকাঘাত করে ছিনতাইকারীরা পালিয়ে যায়। আহত কনস্টেবল এবং অপহৃত ছাত্রীর চাচাকে হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে তারা দুইজন সুস্থ রয়েছে।বগুড়া জেলা পুলিশ সুপার (এসপি) সুদীপ কুমার চক্রবর্তী জানান, মহাসড়কে পুলিশের গাড়িতে ছিনতাইয়ের বিষয়টি জানার পর বগুড়া থেকে ডিবি পুলিশ ও সোনাতলা থানা পুলিশ সিরাজগঞ্জে অভিযান চালাচ্ছে।সিরাজগঞ্জ পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল জানান, ছিনতাইয়ের ঘটনার পর থেকে ঘটনাস্থলের আশপাশের এলাকায় অভিযান চলছে। তবে এখন পর্যন্ত ছিনতাই হওয়া মালামাল উদ্ধার এবং ছিনতাইকারীদের শনাক্ত করা যায়নি। রাতে মহাসড়কে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানার পুলিশের টহল থাকার কথা। এতে কারও দায়িত্বে অবহেলা আছে কি না সে বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...