নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   আজিজুল হক রহঃ এর ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল   |   নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে
 প্রচ্ছদ   মহানগর   ভূয়া এমবিবিএস ডাক্তার আল মাহাবুবীকে ৩ মাসের সাঁজা
ভূয়া এমবিবিএস ডাক্তার আল মাহাবুবীকে ৩ মাসের সাঁজা
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ৭ জুলাই, ২০২৩
বন্দর প্রতিবেদকঃ নারায়নগঞ্জ জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) তথ্যের ভিত্তিতে বন্দরে ভ্রাম্যমান আদালত ডাঃ এমএম রহমান আল-মাহবুবী নামে এক ভূয়া এমএমবিএস ডাক্তারকে  ৩ মাসের সাঁজা ও ১ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরো ৩ মাসের সাঁজাপ্রদান করেছে। বৃহস্পতিবার (৬ জুলাই) সকাল ১০টায় বন্দর উপজেলার ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিষা রানী কর্মকার বন্দর আমিন আবাসিক এলাকায় অভিযান চালায়।
এসময় উল্লেখিত ভূয়া ডাক্তারকে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল ২০১০ এর ২৯ ধারা মোতাবেক এ সাঁজা প্রদান করেন। ওই সময় ভ্রাম্যমান আদালত প্রতারক ডাক্তারের কাছে চিকিৎসক সনদপত্র দেখাতে চাইলে ভূযা ডাক্তার সনদপত্র দেখাতে ব্যার্থ হয়। ভ্রাম্যমান আদালত কর্তৃক সাঁজাপ্রাপ্ত আসামী ভূয়া এমবিবিএস ডাঃ এমএম রহমান আল-মাহবুবী বন্দর উপজেলার কল্যান্দী এলাকার আব্দুল হাকিম সরদারের ছেলে বলে জানাগেছে।
বিভিন্ন তথ্য সূত্রে জানা গেছে, ডাঃ এমএম রহমান আল মাহবুবী ভূযা পদবী ব্যবহার করে দীর্ঘদিন যাবৎ বন্দর আমিন আবাসিক এলাকায় বিশ্ববন্ধু ব্লাড ডেনেশন ক্লাব চেম্বারে বসে সাধারন মানুষদের সাথে প্রতারনা করে আসছে। প্রতারক তার চাচার ফার্মেন্সিতে র্দীঘ দিন ধরে সহকারি হিসেবে কাজ করার পর বন্দর আমিন আবাসিক এলাকার ৩নং গল্লীর জনৈক জাকির মিয়ার ৬তলা ভবনের নিচতলা ফ্লাটে বাসা ভাড়া নিয়ে নিজেকে এমবিবিএস ডাক্তার বলে প্রচার করে র্দীঘ দিন ধরে রোগী দেখে আসছে।
ভূয়া ডাক্তার এম.এম. রহমান আল –মাহবুবী তার ব্যবহারকৃত প্যাডে এমবিবিএস, সিএমএস, এমপিএইচ, ডিপ্লোমা ইন রেসপিরেটরী মেডিসিন (ওআইইউ) লাঈভ স্টাইল ম্যানেজমেন্ট র্কোস অব কার্ডিওলজী (ইন্ডিয়া) ব্রেইন এন্ড মেন্টাল হেলথ ট্রেইনেড (বিএমএইচ এইউকে) প্রেকটিক্যাল কোর্স অন ডায়াবেটলজী (কলকাতা) বিএলএস ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন (বারডেম) সিপিআর ঢাকা মেডিকেল কলেজ, মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক  (মেডিসিন সিএন জনস্বাস্থ) এসব ভূয়া ডিগ্রি পদবী ব্যবহার করে আসছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...