নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উদযাপনে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী   |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল
 প্রচ্ছদ   রাজনীতি   বিএনপি মহাসমাবেশ সফল করার লক্ষে বন্দরে প্রস্তুতি মূলক সভা
বিএনপি মহাসমাবেশ সফল করার লক্ষে বন্দরে প্রস্তুতি মূলক সভা
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩
বন্দর প্রতিবেদকঃ কেন্দ্রীয় বিএনপি এক দফা দাবি আদায়ের লক্ষে ঢাকা কেন্দ্রীয় মহা সমাবেশকে সফল করার জন্য বন্দরে এক প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ জুলাই) বিকেল ৪টায় বন্দর থানার ২৩ নং ওয়ার্ডের কবিলেরমোড়স্থ মহানগর বিএনপি নেতা আলহাজ্ব আতাউর রহমানের বাসভবনে এ প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়।
প্রস্তুতি মূলক সভায় শেষ মুহুর্তে আন্দলনে সকলকে সক্রিয় ভূমিকার পালন করার আহবান জানিয়ে মহানগর বিএনপি নেতা ফখরুল ইসলাম মজনু বলেন, সকল বাধা অতিক্রম করে আমরা ঢাকা মহা সমাবেশকে সফল করব। এখন আর ঘরে বসে থাকার সময় নয়। জালিম সরকারের অত্যাচারে দেশের জনগন অতিষ্ট হয়ে উঠছে। অত্যাচারি সরকারের পতন ঘটনাতে হবে।
বন্দর থানা বিএনপি নেতা মোস্তাকুর রহমান মোস্তাকের সঞ্চালনায় প্রস্তুতি মূলক সভায় আরো বক্তব্য রাখেন মহানগর বিএনপি নেতা আব্দুস সবুর খান সেন্টু, ২৩ নং ওয়ার্ডের কাউন্সিলর মহানগর বিএনপি নেতা আবুল কাউছার আশা, বন্দর উপজেলা বিএনপি আহবায়ক এডঃ বিল্লাল হোসেন, মহানগর বিএনপি নেতা আলহাজ¦ হান্নান সরকার, ২২ নং ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর বিএনপি নেতা সুলতান আহাম্মেদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতা ফারুক চৌধূরী, মোস্তাকুর রহমান মোস্তাক ও জান্নাতুল ফেরদৌস রাজিবসহ মহানগর বিএনপি ও উপজেলা বিএনপি নেতৃবৃন্দ।
প্রস্তুতি মূলক সভায় ওই সময় আরো উপস্থিত ছিলেন ১৯নং ওয়ার্ড বিএনপি নেতা আল মামুন কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি সাধারন সম্পাদক হাবিব মেম্বার, মোঃ সেলিম মিয়া, আশাবুদ্দিন, ফারুকুল ইসলাম, ২৪নং ওয়ার্ড বিএনপি নেতা রাসেল, ২০নং ওয়ার্ড বিএনপি নেতা শাহীনসহ বন্দর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...