নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   মহানগর   রাজিব হত্যা মামলার আসামীদের গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন
রাজিব হত্যা মামলার আসামীদের গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ১৫ জুলাই, ২০২৩
বন্দর প্রতিবেদকঃ  বন্দরে রাজিব হত্যায় জড়িত আসামীদের  গ্রেপ্তার ও দ্রæত বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে নিহতের স্বজন ও এলাকাবাসী। শুক্রবার (১৪ জুলাই) বেলা সাড়ে ১১টায় বন্দর উপজেলার নবীগঞ্জ বাস¯ট্যান্ডের সড়কে তারা এ মানববন্ধন করেন। পরে বিক্ষোভ মিছিলটি কাইতাখালী কবরস্থান রোড হয়ে নবীগঞ্জ বাস¯ট্যান্ড প্রদক্ষিণ করে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন ২৪নং ওয়ার্ড জাতীয় পার্টি নেতা মাহাবুবুর শিকদারসহ  কয়েক শত গ্রামবাসী অংশ নেন।
মানববন্ধনে রাজিবের মা জরিনা বেগম বলেন, আমি ২৪ বছর বিদেশ ছিলাম, ছেলেদের জন্য, ছেলে চলে গেছে এখন কী করমু। ছেলেতো আর আইবো না। মাইরে ফেলছে। আমি মা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাছে আমার সন্তানের বিচার চাই।
রাজিবের স্ত্রী ফাতেমা বলেন, ‘আমার স্বামীকে নির্মম ভাবে খুন করা হয়েছে। পুলিশ তিন জনকে ধরছে। কিন্তুু যারা প্রধান পরিকল্পনাকারী আসামি তাদের এখনো ধরতে পারে নাই। আমি সরকারের কাছে দাবী খুনিদের  অতি দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় এনে দ্রুত ফাঁসির আওতায় আনা হোক।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৬ জুলাই) বন্দর থানার ২৪নং ওয়ার্ডস্থ নবীগঞ্জস্থ কামাল উদ্দিনের মোড়ে বিচার সালিশি বৈঠকে প্রতিপক্ষ সন্ত্রাসীদের ছুরিকাঘাতে রাজিব নিহত হয়। হত্যাকান্ডের ঘটনার রাতেই বন্দর থানা পুলিশ থানার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে উল্লেখিত মামলার ১নং আসামীসহ বেশ কয়েকজন আসামীকে  গ্রেপ্তার করতে সক্ষম হয় ।
নিহত রাজিব বন্দর থানার ২৪ নং ওয়ার্ডের কাইতাখালি এলাকার তারা মিয়ার ছেলে। এ ব্যাপারে নিহত রাজিবের স্ত্রী ফাতেমা বেগম বাদী হয়ে শুক্রবার (৭ জুলাই) সকালে ১১ জনের নাম উল্লেখ্য করে আরো  ৮/১০ জনকে অজ্ঞাতনামা আসামি করে বন্দর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। যার মামলা নং- ৭(৭)২৩ ধারা- ৩০২/৩৪ পেনাল র্কোড –১৮৬০ ।  #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...