নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   রাজনীতি   ছাত্রদল নেতাদের উপর হামলা, সাংবাদিক নিপীড়ণে ছাত্র ফেডারেশনের নিন্দা
ছাত্রদল নেতাদের উপর হামলা, সাংবাদিক নিপীড়ণে ছাত্র ফেডারেশনের নিন্দা
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ১৫ জুলাই, ২০২৩

নারায়ণগঞ্জের খবর ডেস্কঃ ছাত্রদল নেতাদের উপর হামলা ও সাংবাদিক নিপীড়ণের ঘটনায় ছাত্র ফেডারেশন নিন্দা জানিয়েছ। ১৫ই জুলাই এক সংবাদ বিজ্ঞপ্তিতে  বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সভাপতি ছাত্রনেতা ফারহানা মুনা ও সাধারণ সম্পাদক ছাত্রনেতা সৃজয় সাহা গতকাল ছাত্রদল নেতাকর্মীদের উপর সন্ত্রাসী হামলার বিচারের দাবি জানিয়ে বিবৃতি দেন।

নেতৃবৃন্দ বলেন, গতকাল রাতে নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজ এলাকায় মহানগর ছাত্রলীগ সভাপতি হাবিবুর রহমান রিয়াদের নেতৃত্বে ৪ জন ছাত্রদল নেতাকর্মীর উপর নৃশংস হামলা করা হয়। যার মধ্যে একজন গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন আছেন। আহত ছাত্রদল নেতাদের উদ্ধার করতে জেলা বিএনপির নেতৃবৃন্দ সেখা গেলে তাদেরকেও হেনস্তা করা হয়। এমনকি ঘটনার খবর পেয়ে সাংবাদিকরা উপস্থিত হলে তাদেরকেও আঘাত করে। সাংবাদিকদের মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার চেষ্টা হামলাকারী ছাত্রলীগ সন্ত্রাসীরা।

ছাত্রলীগের এমন সন্ত্রাসী কর্মকান্ড শুধু নারায়ণগঞ্জ নয় সমগ্র দেশের নিত্তনৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছ্র৷ আর তোলারাম কলেজ এলাকা(কলেজ রোড) কে তারা ব্যবহার করছে তাদের সন্ত্রাসী কর্মকান্ডের আস্তানা হিসেবে। দেশের নানান প্রান্তে যখন আওয়ামী স্বৈরাচারের বিরুদ্ধে মানুষ সংগঠিত হচ্ছে, তখন আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠন মানুষ মারার খেলায় মড়িয়া হয়ে উঠেছে।

আমরা অনতিবিলম্বে হামলাকারী প্রত্যেক ছাত্রলীগ সন্ত্রাসীদের গ্রেপ্তার ও বিচার দাবি করছি। একই সাথে শিক্ষাঙ্গনে সকল মতের সহাবস্থান নিশ্চিতের দাবি জানাচ্ছি। নারায়ণগঞ্জের প্রত্যেক নাগরিক ও শিক্ষাঙ্গনে শিক্ষার্থীদের নিরাপত্তা ও সরকার দলীয় ছাত্র সংগঠনের সকল সন্ত্রাসী কর্মকান্ড বন্ধের দাবি জানাচ্ছি আমরা। নয়তো নারায়ণগঞ্জ এর ছাত্র সমাজকে সাথে নিয়ে এই সন্ত্রাসীদের উপযুক্ত জবাব দেয়া হবে।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...