নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   জেলার খবর   চনপাড়ায় আধিপত্য বিস্তারে আবারও দফায় দফায় সংঘর্ষ, গুলিবিদ্ধ ৪
চনপাড়ায় আধিপত্য বিস্তারে আবারও দফায় দফায় সংঘর্ষ, গুলিবিদ্ধ ৪
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ২২ জুলাই, ২০২৩

নিজাম উদ্দিন আহমেদ – রূপগঞ্জ প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে আধিপত্য বিস্তার ও মাদক ব্যবসা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে আবারও দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় আলমগীর হোসেন (২৮), হৃদয় খান (৩০), ইসমাইল (৩০) ও ইলিয়াছ (১৭) নামে চারজন গুলিবিদ্ধ হয়েছেন শনিবার মধ্যরাতে তারা গুলিবিদ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানায় পুলিশ।

এরআগে শুক্রবার রাতে কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের উপনির্বাচনে বিজয়ী সমসের আলী ও পরাজিত প্রার্থী জয়নাল আবেদীনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। থেমে থেমে রাতভর এ সংঘর্ষ চলে। মধ্যরাতের ওই চারজন গুলিবিদ্ধ হয়। এর জেরে শনিবার সকালে ফের দু’পক্ষের মধ্য দেশীয় অস্ত্র, গুলতি নিয়ে সংঘর্ষ চলে। খবর পেয়ে পুলিশ চনপাড়ায় উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিকেল ৩টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত চনপাড়ায় উভয়পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করতে দেখা যায়।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, রাত সাড়ে তিনটার দিকে চারজন গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। তারা এখনও হাসপাতালে এ বিষয়ে কথা বলতে সমসের আলী ও জয়নাল আবেদীন উভয়ের মুঠোফোনের নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও সংযোগ পাওয়া যায়নি।

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশের সিনিয়র সহকারি পুলিশ সুপার (‘গ’ সার্কেল) আবির হোসেন বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সমসের আলী ও জয়নাল আবেদীন সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। খবর পেয়ে চনপাড়ায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে আছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...