নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   রাজনীতি   আমেরিকা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, সেই শক্তিতে বিএনপি লাফাচ্ছে  
আমেরিকা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, সেই শক্তিতে বিএনপি লাফাচ্ছে  
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ২২ জুলাই, ২০২৩
বন্দর প্রতিবেদকঃ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক এমপি বলেছেন,  তারা আমাদেরকে সবক দিচ্ছে।  আমেরিকার নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, আমি হেরে গেলে ফলাফল মানবনা।  আমার দেশের ইউপি মেম্বাররা এমন কথা বলে । তারাই  আজকে আমাদের গনতন্ত্রের সবক দেয়। যারা দেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, তাদের কাছ থেকে আমাদের সবক নিতে হবে!
একটি দল বলছে  মুক্তিযুদ্ধে এতো লোক মারা যায় নাই। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর  বলেছিলেন পাকিস্তানই ভালো ছিল। যারা  মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল  তারা আজ গভীর  ষড়যন্ত্রে লিপ্ত। মুক্তিযুদ্ধের চেতনা দিয়ে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে  এই অপশক্তির মোকাবেলা করতে হবে।  তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের   প্রত্যেকের  কবর একই রকম বানানো হবে। যাতে আগামী প্রজন্ম মুক্তিযোদ্ধাদের স্মরণ করতে পারে। আগামী এক মাসের মধ্যে  সারা দেশে বীরের কন্ঠে বীরত্ব গাথা অনুষ্ঠান শুরু হবে।
যাতে তা  রোজ কেয়ামত পর্যন্ত সংরক্ষিত থাকে।  সরকার অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য বীর নিবাস তৈরি করছে। নারায়ণগঞ্জ স্মৃতি সৌধটি জাতীয় স্মৃতি সৌধের আদলে করা হয়েছে। যা ৬০ ফিট গভীর করে নির্মাণ করা হয়েছে। এ সৌধ একশ বছর পযন্ত টিকে থাকবে। স্বাধীনতার গৌবরময় ইতিহাস কালিমাযুক্ত করতে দেশী বিদেশী চক্রান্ত চলছে। আমরা ঐক্যবদ্ধ ভাবে চক্রান্ত নস্যাৎ করে নৌকা মাকায় ভোট দিয়ে  শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনবো। শনিবার (২২ জুলাই)  বন্দর সমরক্ষেত্রে নির্মিত নারায়ণগঞ্জ স্মৃতি সৌধ উদ্বোধন উপলক্ষে জেলা প্রসাশন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ।
জেলা প্রশাসক মনজুরুল হাফিজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, জেলা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার মোহাম্মদ আলী, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই,  মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা কাজি নাসির, বন্দর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ রশিদ,  সোনারগাঁও উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল ইসলাম ভুইয়া, সিভিল সার্জন ডা, মুশিউর রহমান, বন্দর উপজেলা নির্বাহী অফিসার বিএম কুদরত এ খুদা প্রমুখ। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...