নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   আজিজুল হক রহঃ এর ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল   |   নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে
 প্রচ্ছদ   জাতীয়   মুন্সিগঞ্জেের লৌহজংয়ে অগ্নিকাণ্ডে দেবর ভাবি দু’জনের মৃত্যু
মুন্সিগঞ্জেের লৌহজংয়ে অগ্নিকাণ্ডে দেবর ভাবি দু’জনের মৃত্যু
  জাতীয় || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ৩০ জুলাই, ২০২৩
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ মুন্সিগঞ্জ জেলার লৌহজংয়ে বসত বাড়িতে অগ্নিকান্ডে দুজনের মৃত্যু হয়েছে।  নিহতরা হলেন,জাঙ্গালিয়া গ্রামের নুরুল ইসলাম খানের মেয়ে নাসরিন আক্তার (২৩),একই উপজেলার দক্ষিণ চাড়িগাও এলাকার ইউনুস শিকদারের ছেলে মোঃ ইমরান সেখ(২৫)। নিহতরা সম্পর্কে দেবর ভাবি। রোববার সকালে উপজেলার বৌলতলি ইউনিয়নের রাঙ্গালিয়া গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা  ঘটে।
স্থানীয়রা গ্রামবাসি ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন,
নিহত নাসরিন ও তার স্বামী শুভ শিকদার তাদের চার বছরের একটি মেয়েসহ কয়েক দিনি আগে নাসরিনের বাবার বাড়ি  জাঙ্গালিয়া বেড়াতে আসেন। শুভ শিকদার সকালে ব্যবসার কাজে ঢাকা গিয়েছিলেন।তার কিছুক্ষণ পর শুভর ফুপাত ভাই ইমরান তাদের বাড়িতে আসেন। সে সময় নাসরিনের মেয়ে খেলার জন্য ঘর থেকে বাহিরে আসে। সকাল সাড়ে আটটার দিকে ঘরটিতে দাও দাও করে আগুন জ্বলছে দেখেন স্থানীয়রা।ফায়ার সার্ভিসকে খবর দিয়ে স্থানীয় ভাবে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন তারা। ফায়ার সার্ভিস আসার আগেই পুরো ঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায়। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নেভানোর চেষ্টা করে।
পরে ঘরের ভেত থেকে ভাবি নাসরিন ও দেবর  ইমরান শেখের পুরে যাওয়া মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিস।
নিহত নাসরিনের বাবা নূর ইসলাম খান জানান,  মেয়ে ও মেয়ের দেবর বাসায় ছিলেন। হঠাৎ সকাল সাড়ে ৮টার দিকে ঘরে আগুন লেগে যায়। আমরা প্রাথমিকভাবে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে না পেরে ফায়ার সার্ভিসকে খবর দেই। ফায়ার সার্ভিস আসার আগেই ঘরসহ আমার মেয়ে ও মেয়ের দেবর অগ্নিকাণ্ডে পুরে মারা যায়।
মুন্সিগঞ্জ লৌহজং উপজেলা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আব্দুল মতিন জানান, সংবাদ পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি। তবে বিচ্ছিন্ন এলাকা রাস্তা না থাকায় নৌকাযোগে ঘটনাস্থলে পৌঁছাতে বিলম্ব হয়েছে। প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ সময় দুটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে।
আগুন নিয়ন্ত্রণ করে সেখান থেকে দুই জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে একজন নারী অপরজন পুরুষ। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে বসতঘরে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলেও জানান তিনি।ঘটনাস্থলটি স্বাভাবিক লোকালয় থেকে একটু দূরে এবং বর্ষার পানির কারণে বিচ্ছিন্ন বলে জানান স্থানীয়রা।
লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ্-আল-তায়েবির বলেন, সকালে  খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই বসত ঘর থেকে বেলা সোয়া ১১ টার দিকে অগ্নিদগ্ধ দুজনের মরদেহ উদ্ধার করি। তবে কি কারণে আগুনের ঘটনা ঘটেছে তা এখনও নিশ্চিত হতে পারিনি। ঘটনার তদন্ত করা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে । #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...