নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   সারাবাংলা   মুন্সিগঞ্জের টংগিবাড়ী পিকনিকের ট্রলার ডুবিতে নিহত ৮ নিখোঁজ  ৫ জন
মুন্সিগঞ্জের টংগিবাড়ী পিকনিকের ট্রলার ডুবিতে নিহত ৮ নিখোঁজ  ৫ জন
  সারাবাংলা || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ৬ আগস্ট, ২০২৩
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ মুন্সিগঞ্জের টংগিবাড়ী পদ্মার শাখা নদীতে পিকনিকের ট্রলার ও বালুবাহী বাল্কহেডের মুখোমখি সংঘর্ঘে ট্রলার ডুবে ৮ জন নিহত ৫ জন নিখোঁজ রয়েছে। পিকনিকের ট্রলারটি পদ্মা নদী ঘুরে নিজ এলাকা লৌহজংয়ের  খিদির পা গ্রামে যাচ্ছিল ।
শনিবার রাত সাড়ে আটটায় উপজেলার আউটশাহী ইউনিয়নের সুবচনী বাজারের কাছে শাখা নদীতে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান শুরু করে। এসময ৮ জনের মৃতদেহ উদ্ধার করে।
নিখোঁজ ৫ জনের মধ্যে ৪ জন শিশু ও এ জন নারী রয়েছে এবং ৩৫ জন যাত্রী জীবিত উদ্ধার করা হয়েছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছেন।
স্থানীয় বাসিন্দা ও ট্রলারে জীবিত উদ্ধার হওয়া যাত্রীরা জানিয়েছেন, মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার লতব্দী ইউনিয়ন থেকে একটি ট্রলারে করে পদ্মায় পিকনিকে যায় কয়েক গ্রামের মানুষ।
শনিবার রাত সাড়ে আটটায় পিকনিক থেকে ফেরার পথে বাল্কহেডের সাথে মুখোমুখি সংঘর্ষে ট্রলারটি ডুবে যায়। ধারনা করা হচ্ছে ট্রলারটিতে অর্ধশত যাত্রীছিল।
এ বিষয়ে লৌহজং উপজেলা ফায়ার সার্ভিসের টিম লিডার কায়েশ উদ্দিন জানান, ট্রলার ডুবির খবর পেয়ে ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস। এসময় একে একে ৮ টি মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় আরো ৫ জন নিখোঁজ রয়েছে।
এ বিষয়ে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) ডা. মোহাম্মদ আব্দুল আউয়াল জানান, ট্রলার ডুবির খবর পেয়ে  দ্রুত ঘটনা স্থলে ছুটে যাই এবং দুঘটনায় কবলিত ট্রলারটি উদ্বারের কাজ চালাচ্ছি। রাতের বেলায় অভিযান পরিচালনা করতে যথেষ্ট সমস্যা হচ্ছে। তবে স্থানীয়দের সহযোগিতায় অভিযান চলছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...