নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   রাজনীতি   ১৫ আগষ্ট জাতীয় শোক দিবসে আলোচনা দোয়া মাহফিল অনুষ্ঠিত
১৫ আগষ্ট জাতীয় শোক দিবসে আলোচনা দোয়া মাহফিল অনুষ্ঠিত
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩

রূপগঞ্জ প্রতিবেদকঃ রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের বিভিন্ন এলাকায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

৮ আগস্ট ২০২৩ মঙ্গলবার ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ১ নং ওয়ার্ড টেররারটেক স্কুল মাঠে সকাল ১০টায় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন কতৃক আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এসময় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন খোকান। প্রধান অতিথি ছিলেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক।

প্রধান অতিথির বক্তব্যে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেছেন আপনারা দেশের উন্নয়ন দেখে নৌকায় ভোট দিবেন। আওয়ামী লীগ সরকারের আমলে প্রধান মন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের অভুতপূর্ব উন্নয়ন হয়েছে। দেশের এ উন্নয়ন অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে পুনরায় বিজয়ী করার আহবান জানান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজ,

রূপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, ১নং ওয়ার্ডের বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদ, গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান তুহিন,
ওয়ার্ড সাধারণ সম্পাদক রাজেন্দ্র চন্দ্র দাস ছাড়াও আওয়ামীলীগ অংঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী।
পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্তি শেষে গনভোজের আয়োজন করা হয়েছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...