নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   শীর্ষ খবর   বন্দর ফাঁড়ী পুলিশ এখন জনসাধারনের কাছে সাঁখের করাতে পরিনত
বন্দর ফাঁড়ী পুলিশ এখন জনসাধারনের কাছে সাঁখের করাতে পরিনত
  শীর্ষ খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ১৩ আগস্ট, ২০২৩
বন্দর প্রতিবেদকঃ বন্দর ফাঁড়ী পুলিশ এখন সাধারন জনগনের কাছে সাঁখের করাতে পরিনত হয়েছে। এমন কথা জানিয়েছে স্থানীয়রা। তারা ক্ষোভ প্রকাশ করে গনমাধ্যমকে আরো জানিয়েছে বন্দর ফাঁড়িতে সেবা নিতে আসা ভূক্তভোগী জনসাধারনের পকেট আইতেও কাটছে যাইতেও কাটছে সংশ্লিষ্ট ফাঁড়ি কিছু অসাধু পুলিশ কর্মকর্তাগন।
এ ছাড়াও বন্দর ফাঁড়ি পুলিশের বিরুদ্ধে গ্রেপ্তার বানিজ্যের অভিযোগ রয়েছে।
এর ধারাবাহিকতায় বন্দর ফাঁড়ি পুলিশ গত শনিবার (১২ আগস্ট) গভীর রাতে বন্দর থানার ২১ নং ওয়ার্ডের বন্দর রুপালী আবাসিক এলাকায় অভিযান চালিয়ে  বন্দর থানার তালিকাভূক্ত মাদক ব্যবসায়ীসহ ৬ যুবককে আটক করে।
আটককৃতরা হলো বন্দর থানার ২১ নং ওয়ার্ডের সোনাকান্দা ত্রিবেনীপুল এলাকার মৃত তোফাজ্জল সিকদারের ছেলে কুখ্যাত মাদক সম্রাট বিল্পব সিকদার (৩৯) সোনাকান্দা এলাকার মোখলেছুর রহমানের ছেলে রাসেল (২২) সোনাকান্দা কবরস্থানরোড এল্কাার মজিবুর রহমানের ছেলে  আবু সাঈদ (২০) নবীগঞ্জ কাইতাখালি এলাকার লিটন মিয়ার ছেলে নাজমুল হাসান (৩০) সোনাকান্দা এনায়েতনগর এলাকার বাবুল মিয়ার ছেলে সাকিব (২০) ও একই এলাকার আমিনুল মিয়ার ছেলে রাতুল (১৯)।
পরে সংশ্লিস্ট পুলিশ আটককৃতদের কাছ থেকে মোটা অংকের উৎকোচ গ্রহন করে রোববার (১৩ আগস্ট) দুপুরে পুলিশ আইনের ১৫১ ধারায় তাদেরকে আদালতে প্রেরণ করেছে। বিভিন্ন তথ্য সূত্রে জানাগেছে, বন্দর ফাঁড়ি এসআই রেজাউল করিমসহ সঙ্গীয় র্ফোস বন্দর ফাঁড়ি জিডিনং-২১২ মূলে গত শনিবার গভীর রাতে বন্দর ফাঁড়ি এলাকায় মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিল অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে বন্দর রুপালী আবাসিক এলাকায় অভিযান চালায়।
অভিযানকালে উল্লেখিত পুলিশ কুখ্যাত মাদক স¤্রাট বিল্পব সিকদারসহ উল্লেখিত ৬ যুবককে আটক করে। পরে পুলিশ আটককৃতদের স্বজনদের  কাছ থেকে মোটা অংকের উৎকোচ গ্রহন করে রোববার দুপুরে তাদেরকে পুলিশ আইনের ১৫১ ধারায় আদালতে প্রেরণ করেছে। এ ব্যাপারে বন্দর থানার ওসি মোহাম্মদ আবু বকর সিদ্দিকের সাথে মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...