নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   রাজনীতি   মেননের উপর হামলার ৩১ বছর /সমাবেশে বিচার না হওয়ায় ক্ষোভ প্রকাশ
ক্ষোভ প্রকাশ / মেননের উপর হামলার ৩১ বছর /সমাবেশে বিচার না হওয়ায় ক্ষোভ প্রকাশ
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের উপর হামলা ও হত্যাচেষ্টার ৩১ বর্ষপূর্তিতে বিক্ষোভ সমাবেশ করেছে দলটির জেলা কমিটির নেতারা। বৃহস্পতিবার (১৭ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশ শেষে নগরীর বঙ্গবন্ধু সড়কে মিছিল করেন নেতা-কর্মীরা।
১৯৯২ সালের ১৭ আগস্ট রাশেদ খান মেননকে হত্যার উদ্দেশে করা হামলার বিচার দীর্ঘ বছরে না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা।
সমাবেশে সভাপতিত্ব করেন ওয়ার্কার্স পার্টির জেলা কমিটির সভাপতি হাফিজুর রহমান। সাধারণ সম্পাদক হিমাংশু সাহার স ালনায় এই সময় বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য ও জাতীয় শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আমিরুল হক, ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য সাব্বাহ আলী খান কলিন্স, জাতীয় সমাজতান্ত্রিক দলের মহানগর কমিটির সভাপতি মোসলেহ উদ্দিন, ন্যাশনাল আওয়ামী পার্টির জেলা কমিটির সাধারণ সম্পাদক আওলাদ হোসেন,
ওয়ার্কার্স পার্টির জেলা কমিটির সদস্য এইচ রবিউল চৌধুরী, মাইনুদ্দিন বারী, গোলাম মোস্তফা সাচ, ওয়ার্কার্স পার্টির ছাত্র সংগঠন ছাত্র মৈত্রীর জেলা কমিটির আহŸায়ক রায়হান শরীফ প্রমুখ।
বক্তারা বলেন, এই দিবসটিকে সন্ত্রাসবিরোধী দিবস হিসেবে ওয়ার্কার্স পার্টি পালন করে থাকে। দুর্বৃত্তরা এই দিনে রাশেদ খান মেননকে হত্যার চেষ্টা করেছিল। একটা মানুষকে হত্যা করলেও তার আদর্শকে হত্যা করা যায় না। জামায়াত-শিবির সেই সময় ক্ষমতায় ছিল। তখন জামায়াত-শিবির হত্যাকারীদের বিচারের কাঠগড়ায় দাঁড় করায়নি। তখন দায়সারা একটি মামলা নিয়ে নিষ্পত্তি করার চেষ্টা হয়েছে। আসামিরা নির্বিঘেœ ঘুরে বেরিয়েছে। কিন্তু দীর্ঘ ১৫ বছর আমরা সরকারের একটি অংশ। তারপরও আমাদের কেন বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করতে হবে?
তারা আরও বলেন, বিগত ১৪ বছর যাবৎ দুঃশাসন চলছে। আমরা গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছি। মানুষ গণতন্ত্র চায়। আজকে বামপন্থীদেরও লক্ষ্য ঠিক করা উচিত। যে ক্ষয়ি ু অবস্থায় আমরা আছি, এ থেকে উদ্ধার করতে হবে। নাহলে মুক্তিযুদ্ধের যে চেতনা- সমাজতন্ত্র, বৈষম্যহীন অর্থনীতি, অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠিত করা যাবে না। জোটকে শক্তিশালী করতে জোটের নেতাদের একত্রে বসতে হবে।
বক্তারা বলেন, বাংলাদেশের রাজনীতির অভ্যন্তরে এখনও অনেকে নাগ গলাচ্ছে। আমেরিকার রথী-মহারথীরা আসছে। এই সরকারকে সরিয়ে তারা তাদের মতো সরকার বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে চায়। তারা বাংলাদেশকে হুকুমের দাস, আমেরিকার দালাল বানাতে চায়। এর বিরুদ্ধেও আমাদের রুখে দাঁড়াতে হবে।
নারায়ণগঞ্জের মেধাবী কিশোর তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার বিচারও বিগত সাড়ে দশ বছরে না হওয়ার ক্ষোভ প্রকাশ করেন বক্তারা। তারা এই হত্যাকান্ডেরও বিচার দাবি করেন। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...