নারায়ণগঞ্জ  মঙ্গলবার | ২৬শে মে, ২০২৬ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ গ্রীষ্মকাল | ৮ই জিলহজ, ১৪৪৭

শিরোনাম
  |   প্রবাসী অপহরণ আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ   |   বক্তাবলীতে ৬ বছরের শিশু কন্যাকে ধর্ষণ করেছে দুই যুবক আটক ১   |   সোনারগাঁয়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত আমিনুল ইসলাম   |   ১০ টাকা চাঁদা না দেয়ায় অটো চালককে পিটিয়ে হত্যা   |   শব্দ দূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান ৪ যানবাহনকে জড়িমানা    |   বন্দরে প্রকাশ্যে ড্রেজার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ   |   আবাসিক গভীর নলকূপের কর ও রেজিস্ট্রেশন বাতিলের দাবিতে সমাবেশ   |   বসতবাড়ীতে ডাকাতি ১০ ভরি স্বর্ণালঙ্কার লুট   |   বাংলাদেশে ঈদুল আজহা ২৮ মে জাতীয় চাঁদ দেখা কমিটি   |   কালবৈশাখী ঝড়ের তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি নিহত ১ আহত ৫   |   সোনারগাঁয়ে ঠিকাদারকে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা   |   ১২ মামলায় আইভী’র জামিন বহাল, মুক্তিতে বাধা নেই   |   র‍্যাবের অভিযানে দেশীয় অস্ত্র সহ আটক ৩ মাদকের আস্তানায় আগুন   |   দুই সহোদরকে কুপিয়ে নগদ টাকা স্বর্ণালংকার লুট করেছে ডাকাতদল   |   রূপগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেল সহ এক আসামি গ্রেফতার   |   সড়ক দুর্ঘটনায় ভূমি সহকারী কর্মকর্তা আনোয়ার হোসেন নিহত   |   ব্যবসা দখলে নিতে পরিকল্পিত ভাবে ডিস ব্যবসায়ি নাছিরকে ছুরিকাঘাতে হত্যা   |   সোনারগাঁয়ে হামে আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু   |   নবীগঞ্জ খেয়াঘাটে টোল আদায়কারীদের হাতে কলেজ ছাত্রী লাঞ্ছিত   |   অবৈধভাবে পরিচালিত দুইটি ইটভাটাকে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর
 প্রচ্ছদ   রাজনীতি   না’গঞ্জ মহানগর বিএনপি’র উদ্যোগে পদযাত্রা অনুষ্ঠিত
কেন্দ্রীয় কর্মসূচী / না’গঞ্জ মহানগর বিএনপি’র উদ্যোগে পদযাত্রা অনুষ্ঠিত
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ১৯ আগস্ট, ২০২৩

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ বিএনপির চেয়ারপার্সন সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবিলম্বে মুক্তি ও উন্নত চিকিৎসার দাবীতে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে পদযাত্রা অনুষ্ঠিত হয়। শনিবার ১৯ আগষ্ট বিকাল ৪টায় নারায়ণগঞ্জ শহরের খানপুর হাসপাতাল মোড় এলাকায় হতে পদযাত্রাটি শুরু করে নারায়ণগঞ্জ ক্লাব মার্কেটের সামনে সভাপতির বক্তব্যের মাধ্যমে শেষ হয়।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে ও সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর সঞ্চালনায় পদযাত্রা পূর্ব সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সভাপতির বক্তব্যে এড. সাখাওয়াত বলেন, লুটেরা, ফ্যাসীবাদী সরকারের পদত্যাগের ১ দফা দাবির লক্ষ্যে আজ আমরা রাজপথে পদযাত্রা কর্মসূচি পালন করছি। এই অবৈধ সরকার কত দুর্নীতি করেছে তা বলতে গেলে দিন শেষ হয়ে যাবে কিন্তু তাদের দুর্নীতির চিত্র বলে শেষ হবে না। শুধু তাই নয় দেশের মানুষের গণতন্ত্র ছিনিয়ে নিয়ে বাকশাল কয়েম করেছে। এই ফ্যাসিবাদী সরকারের পতন আন্দোলনে আপনাদের কঠোর পরিশ্রম করতে হবে।

সেই জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে থাকতে হবে। দেশের টাকা লুটপাট করে বিদেশে বেগম পাড়া গড়ে তুলেছেন। এর জবাব এই দেশের জনগনের কাঠগড়ায় দিতে হবে। সেই সাথে সকল দুর্নীতির বিচার এই দেশের মাটিতে হবে। এ সময়ে আরও উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক এডভোকেট জাকির হোসেন, যুগ্ম-আহবায়ক ফতেহ রেজা রিপন, আনোয়ার হোসেন আনু, মনির খান, মহানগর বিএনপির সদস্য শওকত হাশেম শকু, ডা. মুজিবুর রহমান, মাকিদ মোস্তাকিম শিপলু, কামরুল হাসান ছাউদ চুন্নু,

সদর থানা বিএনপির আহবায়ক মাসুদুর রহমান মাসুদ, সদস্য সচিব এডভোকেট আনোয়ার প্রধান,  মহানগর বিএনপি নেতা এডভোকেট রিফাত, আল-আরিফ, মহানগর যুবদলের আহবায়ক মমতাজ উদ্দিন মন্তু, সিনিয়র যুগ্ম-আহবায়ক সাগর প্রধান, সদস্য সচিব মনিরুল ইসলাম সজল, যুগ্ম-আহবায়ক মোয়াজ্জেম হোসেন মন্টি, সাহেদ আহম্মেদ, মহানগর যুবদল নেতা মাজহারুল ইসলাম জোসেফ সহ অন্যান্য নেতৃবৃন্দ। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...