নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   রাজনীতি   লাঙ্গল আজ দেশের জন্য অমঙ্গল | নৌকার প্রার্থী চাই – আনোয়ার হোসেন
সামনে নির্বাচন / লাঙ্গল আজ দেশের জন্য অমঙ্গল | নৌকার প্রার্থী চাই – আনোয়ার হোসেন
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ১৯ আগস্ট, ২০২৩
বন্দর প্রতিবেদকঃ নারায়নগঞ্জ মহানগর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন বলেছেন, আমাদের অতৃপ্ত বাসনা আমরা হয়ত মরে যাবো। তার আগে নৌকায় ভোট দিতে চাই। অনেক হয়েছে আমরা সইতে পারছিনা। লাঙ্গল আজ দেশের জন্য অমঙ্গল। তাই আমরা বিনয়ের সাথে নৌকা মার্কার প্রার্থী দেওয়ার জন্য আমি জননেত্রীকে আহবান জানাই।
শনিবার (১৯ আগস্ট) বেলা ১১টায় বন্দর থানার ২০নং ওয়ার্ডের মাহমুদনগর এলাকার স্থানীয় আওয়ামীলীগ নেতা জাহাঙ্গীর আলমের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী অনুষ্ঠানে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, নৌকা হলো স্বাধীনতা ও আন্দোলনের প্রতিক।
আমরা বলতে চাই শেখ হাসিনাকে অনেক হয়েছে। আপনার ১৫ বছর ধরে এ এলাকার মানুষ নৌকা মার্কায় ভোট দিতে পারে না। আমরা শেখ হাসিনার কাছে আহবান করবো আপনি আওয়ামীলীগের যে কোন প্রার্থীকে নৌকা মার্কাকে ভোট দিয়ে এখানে পাঠিয়ে দিন। আমরা জনগনকে সাথে নিয়ে নৌকা মার্কাকে বিজয়ী করে আপনাকে উপহার দিব। দোয়া ও খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এ কথা বলেন।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলে নেতা ২০নং ওয়ার্ড আওয়ামীলীগ মিন্টু মিয়া,খোরশেদ আলম, নূর ইসলাম, মোহাম্মদ আলমগীর, শাহিন মিয়া, জসিম উদ্দিন, নূর আলম, সাইফুল ইসলাম, কাউসার, টিটু মিয়া ও পলাশ আহাম্মেদ প্রমুখ। আলোচনা সভা ও দোয়া শেষে  প্রধান অতিথি আলহাজ¦ আনোয়ার হোসেন অসহায়দের মাঝে রান্না করা খাবার বিতরণ করেন। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...