নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   রাজনীতি   নৌকা লাঙ্গল বুঝিনা নেত্রী যাকে মনোয়ন দিবে তার পক্ষে কাজ করবো – খোকন সাহা
নির্বাচন / নৌকা লাঙ্গল বুঝিনা নেত্রী যাকে মনোয়ন দিবে তার পক্ষে কাজ করবো – খোকন সাহা
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ২০ আগস্ট, ২০২৩
বন্দর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক এডঃ খোকন সাহা বলেছেন, দলের নেতাকর্মীদের আমি একটি ম্যোসেজ দিচ্ছি প্রতিটি নেতাকর্মীদের এখন থেকে ঐক্যবদ্ধ হতে হবে। সে কোন গ্রুপের নেতা বা কর্মী তা দেখার  সময় নেই। নেত্রী যাকে মনোনয়ন দিবে আমরা তার পক্ষে ঐক্যবদ্ধ হয়ে তাকে আসন্ন নির্বাচনে জয়লাভ করার জন্য আমরা ঝাঁপিয়ে পড়ব। নৌকা বা লাঙ্গল আমি কিছু বুঝিনা। নেত্রী যাকে মনোয়ন দিবে আমরা তার পক্ষে কাজ করব।
এখানে হিংসাত্ব বক্তব্য দেওয়ার দরকার নেই। রোববার (২০ আগস্ট) বাদ জোহর বন্দর থানার মাহামুদনগর এলাকায় ২০নং ওয়ার্ড আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বঙ্গবন্ধু ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন। বন্দরে ২০নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা সোহেল করিম রিপনের সভাপতিত্বে আয়োজিত শাহাদাৎ বার্ষিকী অনুষ্ঠানে এডঃ খোকন সাহা আরো বলেন, আগুন সন্ত্রাসীরা আবারো মাঠে নেমেছে। জামায়াত হিং¯্র থাবা দিবে। বঙ্গবন্ধু বলেছিল এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। আর আমি বলব এবারের সংগ্রাম বাংলাদেশকে রক্ষা করা সংগ্রাম। বাংলার মানচিত্র অস্থিত্ব রক্ষার জন্য জননেত্রী   শেখ হাসিনার কোন বিকল্প নেই। ২০নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা আসাদুজ্জামান খোকনের স ালনায় বঙ্গবন্ধু শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক জি.এম. আরমান, একই কমিটির সাংগঠনিক সম্পাদক এডঃ মাহামুদা মালা,
মহানগর আওয়ামীলীগ নেতা চৌধুরী এইচ.এম. ফারুক সাহেদ ও মহানগর আওয়ামীলীগের দপ্তর সম্পাদক বিদ্যুত প্রমুখ। ওই সময় আরো উপস্থিত ছিলেন ২২নং ওয়ার্ড আওয়ামীরীগ নেতা গোলাম সারোয়ার সবুজ, বন্দর বাবরী জামে মসজিদ প ায়েত কমিটির সভাপতি উজ্জল আহাম্মেদ, যুবলীগ নেতা ডালিম হায়দার, শেখ মমিন, নুর হোসেন, সোহাগ, মহসিন, মাসুদ, নাসির, রকিব ও বন্দর থানা ছাত্রলীগ নেতা মাইনুদ্দিন মানুসহ ২০নং ওয়ার্ড আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।পরে এডঃ খোকন সাহাসহ মহানগর আওয়ামীলীগ নেতৃবৃন্দ বন্দরে বিভিন্ন শাহাদাৎ বার্ষিকী স্পটে আলোচনা সভা ও দোয়া মাহফিলে অংশ গ্রহন করেন। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...