নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল   |   নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে
 প্রচ্ছদ   রাজনীতি   পদত্যাগ, অন্তবর্তীকালীন সরকারের দাবিতে সমাবেশ গণমিছিল 
গণতন্ত্র মঞ্চ / পদত্যাগ, অন্তবর্তীকালীন সরকারের দাবিতে সমাবেশ গণমিছিল 
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ২৬ আগস্ট, ২০২৩
নারায়ণগঞ্জের খবর ডেস্কঃ সরকারের পদত্যাগ ও অন্তবর্তীকালীন সরকারের দাবিতে গণতন্ত্র মঞ্চ সমাবেশ ও গণমিছিল করেছে। শনিবার ২৬ আগস্ট বিকালে নগরের ২নং রেল গেইটস্থ সৈয়দ আলী চেম্বারে গণতন্ত্র মঞ্চের বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়। ভিন্নমতের উপর সরকারের দমন, পীড়ন, গ্রেফতার ও রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
পপি রাণী সরকারের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশব্যাপী বিরোধী দলগুলোর যুগপৎ ধারার আন্দোলনের ধারাবাহিক কার্যক্রম হিসেবে এই কর্মসূচি নারায়ণগঞ্জে পালন করা হয়। গণসংহতি আন্দোলন জেলার সমন্বয়কারী তরিকুল সুজন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আবু হাসান টিপু, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (জেএসডি) মহানগর কমিটির সভাপতি মোতালেব মাস্টার, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক কবির হোসেন।
তরিকুল সুজন বলেন, এই জনসন্মতিহীন সরকার ২০১৪ সালে নিজেদেরকে নিজেরাই নির্বাচিত ঘোষণা করে ক্ষমতাকে কুক্ষিগত করেছে। এরপর ২০১৮ সালের নির্বাচনে মানুষের ভোটাধিকার দ্বিতীয় বারের মতো হরণ করে ক্ষমতাকে স্থায়ি করেছে। আজকে ক্ষমতাসীনরা  মানুষের জীবনকে জাহান্নামে পরিণত করেছে। সামনে আরেকটি নির্বাচন। সরকার ভাবছে ২০১৪ কিংবা ১৮ সালের মতো এইবারও আরেকটা পাতানো, লোক দেখানো নির্বাচন আয়োজন করবে। আমরা বলি পাগলের সুখ মনেমনে, দিনে-রাতে তারা গুনে। শেখ হাসিনার অধীনে সুষ্ঠু নির্বাচন হবে, এটা পাগলেও বিশ্বাস করে না। অন্তবর্তীকালীন সরকার ছাড়া এদেশে আর কোন নির্বাচন হবে না। আর সেটি শেখ হাসিনা সরকারের পদত্যাগের মধ্য দিয়ে জনগণ আদায় করে ছাড়বে। দেশের মানুষের গণদাবি মেনে নিয়ে অনতিবিলম্বে এই সরকারকে পদত্যাগ করতে হবে। বর্তমান সংসদ ভেঙ্গে দিয়ে অর্ন্তবর্তীকালীন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে।
তিনি আরো বলেন, সরকার বিরোধীদের উপর মামলা দিয়ে তাদের হয়রানী-নির্যাতন করে নির্বাচন থেকে দুরে রাখার কৌশল নিয়েছে। সম্প্রতি বিরোধীদের নামে মিথ্যা বানোয়াট মামলাগুলোতে দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়ে সরকার অবাধ সুষ্ঠু নির্বাচনের পরিবেশকে বানচাল করছে। আমরা হুশিয়ার করছি, কোনভাবেই মানুষের ভোটাধিকার, গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত করে আরেকটি নির্বাচন করার চেষ্টার ভয়াবহ হবে। সরকারের সময় শেষ, সরকারের পতন এখন সময়ের ব্যাপার মাত্র। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...