নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার   |   নারীর প্রতি সহিংসতা বন্ধে ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন করেছে “অধিকার”   |   বন্দরে ২টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান জরিমানা   |   নাসিকের চরম উদাসিনতায় বন্দর থানার মূল ফটকের সামনে ময়লার ভাগার   |   রাতের আঁধারে বসতঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ   |   চাঞ্চল্যকর মাকসুদা হত্যা মামলার ন্যায় বিচার চেয়ে লিখিত অভিযোগ   |   কাশীপুর হাসেমবাগে তথ্য সংগ্রহ করতে গেলে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা   |   বন্দর উপজেলায় নরমাল ডেলিভারি সংক্রান্ত স্বাস্থ্য উপকরণ বিতরণ    |   নারায়ণগঞ্জের সিনেপ্লেক্স ও সিনেস্কোপে চলছে দেশের ছবি ‘যাপিত জীবন’   |   ঐতিহ্যবাহি সাত দিনব্যাপি খাঁজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ওরশ মোবারকের প্রস্তুতি সভা    |   মোটরসাইকেল ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ৬ মাসের শিশু সাইফান নিহত   |   আ’লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল   |   সব জল্পনা-কল্পনার অবসান এটাই ইসলামের সৌন্দর্য – আবুল কাউছার আশা   |   ৩৫ বছরের খরিদকৃত সম্পদ বাড়িঘর ভাঙচুর করে বেদখলের চেষ্টার অভিযোগ   |   জাতীয় সংহতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে – জেলা প্রশাসক   |   নতুন জিমখানায় মাদক কারবারির প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন   |   আমরা চাই আমাদের শ্রমিকরা যেন তাদের ন্যায্য অধিকার পায় – আজাদ   |   পৌরপিতা আলী আহাম্মদ চুনকার  চিশতি (রহঃ) ৪৩ তম পবিত্র ওরশ মোবারক    |   কেক কেটে আনন্দ মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন   |   ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সংগ্রহ অনুষ্ঠিত
 প্রচ্ছদ   রাজনীতি   জঙ্গী নাটক, আগুন সন্ত্রাসের কথা বলে বিভ্রান্ত করার চেষ্টা করেন – রিজভী
সরকার / জঙ্গী নাটক, আগুন সন্ত্রাসের কথা বলে বিভ্রান্ত করার চেষ্টা করেন – রিজভী
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ২৭ আগস্ট, ২০২৩
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা নানা ধরনের তাস খেলতে ভালোবাসেন। তাই কখনো জঙ্গী নাটক, কখনো আগুন সন্ত্রাসের কথা বলেন। এ ধরনের কথা বলে দেশ বিদেশে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করেন। তবে তিনি নিজেই যে বিভ্রান্ত তা আজ প্রমাণিত।
বিকেলে পাগলা নয়ামাটি এলাকায় নারায়ণগঞ্জের ফতুল্লা থানা বিএনপি’র আহবায়ক বিএনপির কেন্দ্রীয় সমাবেশে পুলিশের সঙ্গে সংঘর্ষে চোখে গুলিবিদ্ধ শহিদুল ইসলাম টিটুর শারিরীক অবস্থার খোঁজ ও উন্নত চিকিৎসার জন্য জিয়াউর রহমান ফাউন্ডেশন থেকে সহয়তা প্রদান করতে এসে তিনি এসব কথা বলেন।
রিজভী আরও বলেন, অবাধ সুষ্ঠু নির্বাচনের কথা শুনলেই শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরের ১০৩ ডিগ্রি, ১০৪ ডিগ্রি জ্বর উঠে, যা প্যারাসিটামল খেলেও নামে না। তাই তিনি পুলিশ ও র‍্যাবকে নির্দেশ দেন যারা সুষ্ঠু নির্বাচনের কথা বলবে তাদের কে দমন করতে। এ সময়ে শেখ হাসিনার পদত্যাগের কথা উল্লেখ করে তিনি বলেন, বিএনপি নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনে যাবে।
এসময় উপস্থিত ছিলেন,ঢাকা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সহ সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটু, জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডাঃ ফরহাদ হালিম ডোনার, তথ্য বিষয়ক সম্পাদক সাংবাদিক কাদের গনি চৌধুরী সহ স্থানীয় নেতৃবৃন্দ। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...