নারায়ণগঞ্জ  মঙ্গলবার | ২৬শে মে, ২০২৬ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ গ্রীষ্মকাল | ৮ই জিলহজ, ১৪৪৭

শিরোনাম
  |   প্রবাসী অপহরণ আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ   |   বক্তাবলীতে ৬ বছরের শিশু কন্যাকে ধর্ষণ করেছে দুই যুবক আটক ১   |   সোনারগাঁয়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত আমিনুল ইসলাম   |   ১০ টাকা চাঁদা না দেয়ায় অটো চালককে পিটিয়ে হত্যা   |   শব্দ দূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান ৪ যানবাহনকে জড়িমানা    |   বন্দরে প্রকাশ্যে ড্রেজার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ   |   আবাসিক গভীর নলকূপের কর ও রেজিস্ট্রেশন বাতিলের দাবিতে সমাবেশ   |   বসতবাড়ীতে ডাকাতি ১০ ভরি স্বর্ণালঙ্কার লুট   |   বাংলাদেশে ঈদুল আজহা ২৮ মে জাতীয় চাঁদ দেখা কমিটি   |   কালবৈশাখী ঝড়ের তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি নিহত ১ আহত ৫   |   সোনারগাঁয়ে ঠিকাদারকে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা   |   ১২ মামলায় আইভী’র জামিন বহাল, মুক্তিতে বাধা নেই   |   র‍্যাবের অভিযানে দেশীয় অস্ত্র সহ আটক ৩ মাদকের আস্তানায় আগুন   |   দুই সহোদরকে কুপিয়ে নগদ টাকা স্বর্ণালংকার লুট করেছে ডাকাতদল   |   রূপগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেল সহ এক আসামি গ্রেফতার   |   সড়ক দুর্ঘটনায় ভূমি সহকারী কর্মকর্তা আনোয়ার হোসেন নিহত   |   ব্যবসা দখলে নিতে পরিকল্পিত ভাবে ডিস ব্যবসায়ি নাছিরকে ছুরিকাঘাতে হত্যা   |   সোনারগাঁয়ে হামে আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু   |   নবীগঞ্জ খেয়াঘাটে টোল আদায়কারীদের হাতে কলেজ ছাত্রী লাঞ্ছিত   |   অবৈধভাবে পরিচালিত দুইটি ইটভাটাকে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর
 প্রচ্ছদ   মহানগর   মাদক সেবনে বাধা দেওয়ায় রাজু বাহিনী সন্ত্রাসী হামলায় মুন্না আহত
সন্ত্রাসী হামলা / মাদক সেবনে বাধা দেওয়ায় রাজু বাহিনী সন্ত্রাসী হামলায় মুন্না আহত
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ২৭ আগস্ট, ২০২৩
বন্দর প্রতিবেদকঃ  বাড়ি পাশে মাদক সেবনে বাধা দেওয়ার জের ধরে বন্দরে স্ট্যান্ড রাজু বাহিনী সন্ত্রাসী হামলায় মুন্না (২০) নামে এক যুবক গুরুত্বর জখম হয়েছে। স্থানীয় এলাকাবাসী আহতকে জখম অবস্থায় উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আহতকে ঢামেক হাসপাতালে প্রেরণ করে। আহত মুন্না বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ছনখোলা এলাকার রফিকুল ইসলামের ছেলে।  এ ব্যাপারে আহত যুবকের পিতা বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখ্য করে ও আরো ৮/১০ জনকে  অজ্ঞাত নামা আসামী করে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
এর আগে গত শুক্রবার (২৫ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় বন্দর উপজেলার মুখফুলদী প্রাথমিক বিদ্যালয়ের সামনে ওই সন্ত্রাসী হামলার ঘটনাটি ঘটে। অভিযুক্তরা হলো বন্দর থানার কলাগাছিয়া ইউনিয়নের নয়ানগর মুখফুলদি এলাকার আনোয়ার মিয়ার ছেলে স্থানীয় বখাটে সন্ত্রাসী জুনায়েদ একই এলাকার শফিকুল ইসলামের ছেলে সিয়াম একই এলাকার নবী হোসেন মিয়ার ছেলে ইফরান উক্ত এলাকার শাখাওয়াত মিয়ার ছেলে ফাহাদ ও মোক্তার মিয়ার ছেলে অন্তর এবং ইসমাঈল মিয়ার ছেলে শুভ ও একই এলাকার আনোয়ার। স্থানীয় এলাকাবাসী জানিয়েছে অভিযুক্তরা বন্দর থানার ২২নং ওয়ার্ডের নুরুল ইসলাম ওরফে পাতলা মিয়ার ছেলে স্ট্যান্ড রাজু পালিত সন্ত্রাসী বলে জানাগেছে। এলাকাবাসী  আরো জানিয়েছে অভিযুক্ত জুনায়েদ, সিয়াম, ইফরান ও ফাহাদগং র্দীঘ দিন ধরে স্ট্যান্ড রাজু শ্লেটারে নয়ানগর ও মুখফলদী এলাকায় আধিপত্য বিস্তার, সন্ত্রাসী কর্মকান্ডসহ বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ড করে আসছে।
সন্ত্রাসী হামলায় যুবক আহতের ঘটনায় নয়ানগর ও মুখফুলদী এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। অভিযোগ সূত্রে জানাগেছে, উল্লেখিত সন্ত্রাসী জুনায়েদ, সিয়ামসহ উল্লেখিত বিবাদীরা র্দীঘ দিন ধরে সন্ত্রাসী কর্মকান্ডসহ ছিনতাই করে আসছিল। অভিযোগের ১নং, ২নং ও ৩নং বিবাদী বাদী বাড়ি সামনে আসিয়া র্দীঘ দিন ধরে মাদক বিক্রি ও সেবন করে আসছিল। এ ঘটনায় অভিযোগের বাদী ও তার ছেলে মুন্না উল্লেখিত বখাটেদের বাড়ি সামনে মাদক বিক্রি ও মাদক সেবনে বাধা নিষেধ করলে এ নিয়ে উভয় মধ্যে কথা কাটাকাটিসহ মতবিরোধ দেখা দেয়। উল্লেখিত বিরোধের জের ধরে গত শুক্রবার (২৫ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় অভিযোগের বাদী ছেলে মুন্না বন্দর বাজার হইতে বাড়ি উদ্দেশ্যে আসার পথে মুখফুলদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আসলে ওই সময় উল্লেখিত বখাটে সন্ত্রাসীরা অভিযোগের বাদী ছেলে মুন্নাকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্রদিয়ে এলোপাথারী ভাবে কুপিয়ে নগদ ৫৫ হাজার টাকা ও দেড় ভড়ি ওজনের স্বর্নের ব্রেসলেট ছিনিয়ে নেয়। ওই সময় মুখফুলদী এলাকার শাখাওয়াত মিয়ার ছেলে ফাহাদ ও মোক্তার মিয়ার ছেলে অন্তর এবং ইসমাঈল মিয়ার ছেলে শুভ ও একই এলাকার আনোয়ার আমার ছেলের একটি এনড্রেয়েট মোবাইল ফোন ভাংচুর করে আরো ৩০ হাজার টাকা ক্ষতিসাধন করে পালিয়ে যায়। স্ট্যান্ড রাজু  বাহিনী সন্ত্রাসী হামলায়  উল্লেখিত এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এ ব্যাপারে বন্দর থানার অফিসার ইনর্চাজ মোহাম্মদ আবু বকর সিদ্দিক জানান, অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...