নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার
অপরাধী / ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩
বন্দর প্রতিবেদকঃ বন্দরে ৫০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা হলো বন্দর শাহীমসজিদ এলাকার আইয়ুব আলী মিয়ার ছেলে পারভেজ (৩৬) নবীগঞ্জ সেনায়াদ্দা এলাকার মৃত ইয়াদ আলী মিয়ার ছেলে ইসমাইল (৬২) ও বন্দর বাড়ীপাড়া এলাকার মৃত আব্দুর রহিম মিয়ার ছেলে রনি (২৮)। গ্রেপ্তারকৃত ৩ মাদক কারবারিকে উল্লেখিত মাদক মামলায় সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ।
এর আগে সোমবার (৪ সেপ্টেম্বর) রাত পৌনে ৩টায় বন্দর থানার ২২নং ওয়ার্ডের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে ইয়াবাসহ তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ। ইয়াবা উদ্ধারের ঘটনায় বন্দর ফাঁড়ি উপ-পরিদর্শক নূর এ আলম সিদ্দিকী বাদী হয়ে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং-১০ (৯)২৩।
থানা পুলিশ সূত্রে জানাগেছে, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা র্দীঘ দিন ধরে বন্দরে বিভিন্ন এলাকায় অবাধে মাদক বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫০ পিছ ইয়াবাসহ ওই মাদক কারবারিদের গ্রেপ্তার করতে সক্ষম হয়। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...