নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল   |   নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে
 প্রচ্ছদ   রাজনীতি   বেগম খালেদা জিয়াকে জোর করে কারাবন্দি করে রেখেছে: জয়নাল আবেদীন
বিএনপি / বেগম খালেদা জিয়াকে জোর করে কারাবন্দি করে রেখেছে: জয়নাল আবেদীন
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩
নারায়ণগঞ্জের খবর ডেস্কঃ বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নাল আবেদীন বলেছেন, সরকার চায় বিএনপি কোনো অবস্থাতেই নির্বাচনে অংশ নিক। তার কারণ বিএনপি নির্বাচনে অংশ নিলে তাদের জামানত থাকবে না। এটা বুঝতে পেরে আমাদের সেসব নেতা নির্বাচনে অংশ নিতে পারেন তাদের বেছে বেছে, তাদের বিরুদ্ধে শেখানো সাক্ষ্য দিয়ে সাক্ষ্য নেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে শহরের চাষাঢ়া এলাকা থেকে শুরু করে দুই নম্বর রেলগেট এলাকা পদযাত্রা কর্মসূচি পালন শেষে তিনি এসব কথা বলেন।
‘লুণ্ঠিত ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে’ ইউনাইটেড ল ইয়ার্স ফ্রন্ট নারায়ণগঞ্জের ব্যানারে এ পদযাত্রা কর্মসূচির আয়োজন করা হয়।
জয়নাল আবেদীন বলেন, আমাদের নেতাকর্মীদের ওপর ৪০ লাখের বেশি মামলা ঝুলন্ত অবস্থায় রয়েছে। এখন তারা উচ্চ আদালত বাদ দিয়ে নিম্ন আদালতে সেসব মামলা বিচার করার চেষ্টা করছেন। ভৌতিক মামলায় ঢাকা কোর্টে বিকেল ৫টা পর্যন্ত সাক্ষ্য হয়। সারাদেশে একই অবস্থা চলছে। বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো মামলার সাক্ষ্য দেওয়া হচ্ছে দেখে দেখে। দেখে দেখে সাক্ষ্য দেওয়ার বিধান কোথাও নেই।
তিনি আরও বলেন,
আমার মনে হয় রাজনৈতিক মামলাগুলো পুলিশ বাহিনী দেখে দেখে সাক্ষ্য দিচ্ছে। বেগম খালেদা জিয়াকে জোর করে কারাবন্দি করে রেখেছে। তার কোনো অপরাধ নেই। সরকার জিয়া পরিবারকে ভয় পায়।
এসময় উপস্থিত ছিলেন বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহŸায়ক সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, জেলা আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক নয়ন প্রমুখ। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...