নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   মহানগর   বন্দরে কারেন্ট জালের ব্যবহার ব্যাপক ভাবে বৃদ্ধি 
অনিয়ম / বন্দরে কারেন্ট জালের ব্যবহার ব্যাপক ভাবে বৃদ্ধি 
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩
বন্দর প্রতিবেদকঃ  বন্দরে বিভিন্ন নদ নদী ও জলাশয়ে অবাধে কারেন্ট জালের ব্যবহার করে ব্যাপক ভাবে পোনা মাছ নিধন করে চলছে এক শ্রেণীর অসাধু মৎস শিকারীরা। এমন অভিযোগ তুলেছে সচেতন মহল। তারা আর জানিয়েছে, বৃষ্টি ও বর্ষার পানি বেড়ে যাওয়ার কারনে বন্দরের সাধারন মানুষ কর্মহীন হয়ে পরেছে। এর মধ্যে দরিদ্র শ্রেণীর লোকেরা জীবিকা র্নিবরাহ করার জন্য বন্দরের বিভিন্ন হাটবাজার থেকে কারেন্ট জাল র্নিবিগ্নে ক্রয় করছে।
পরে তারা এগুলো বন্দর উপজেলার মদনপুর, বন্দর, মুছাপুর, ধামগড় ও কলাগাছিয়া ইউনিয়নের ১নং মাধবপাশা বিল, বুরুন্দী বিল, মহনপুর বিল, চরধলেরশ্বরী বিলসহ  বিভিন্ন জলাশয়ে অবাধে কারেন্ট জাল ব্যবহার করে বিভিন্ন প্রজাতি ছোট মাছ নিধন করছে। পরে এ ছোট মাছ বন্দরে বিভিন্ন হাট বাজারে অবাধে বিক্রি করে আসচ্ছে। এসব কারেন্ট জাল প্রকাশ্যে বিক্রি ও ব্যবহার সম্পর্ন নিসিদ্ধ ঘোষনা করা হলেও অসাধু মৎস শিকারীরা এ আইনকে তোয়াক্কা করছে না।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিরব ভূমিকা থাকার কারনে বিভিন্ন স্থানে আবারও কারেন্ট জালের ব্যবহার বৃদ্ধি পেয়েছে। পোনা মাছ নিধন ও কারেন্ট জাল বিক্রি আইনগত দন্ডনীয় অপরাধ হলেও থানার বিভিন্ন হাট বাজারে এ আইনের কোন প্রয়োগ নেই। বিষয়টির প্রতি সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি দেওয়া উচিত বলে অভিজ্ঞমহল মনে করেন। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...