নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   সিদ্ধিরগঞ্জে নারীর ভয়ঙ্কর ফাঁদ চক্র | আরিফ দম্পতির বিরুদ্ধে অভিযোগ
প্রতারনার ফাঁদ / সিদ্ধিরগঞ্জে নারীর ভয়ঙ্কর ফাঁদ চক্র | আরিফ দম্পতির বিরুদ্ধে অভিযোগ
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ  সিদ্ধিরগঞ্জে সুন্দরী নারীদের প্রেমের ফাঁদে পড়ে ব্লাকমেইলিংয়ের শিকার হচ্ছে বহু পুরুষ। এ চক্রের খপ্পড়ে পড়ে অনেকই হচ্ছে সর্বশান্ত। এমনই এক চক্রের ফাঁদে পড়ে লাখ টাকা মুক্তিপণ দিয়ে রক্ষা পাওয়া এক ভূক্তভোগী থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, মিজমিজি পূর্বপাড়া আলামিন নগর এলাকায় নারী দিয়ে বø্যাকমেইলিং চক্র গড়ে তুলে আরিফ হোসেন (৩০) ও তার স্ত্রী খাদিজা আক্তার কনা (২৫)। আরিফ বন্দর থানার দেওয়ানবাগ এলাকার দেলোয়ার হোসেনের ছেলে। মোবাইল ফোনে পরিচয়ে  খদিজা আক্তার কণা ব্যবসায়ীক কথা বলার  জন্য বাদীকে তার বাসায় আসতে অনুরোধ করেন।  তার অনুরোধে বাসায় এসে কথা বলার এক পর্যায় খাদিজা আক্তার কনা   বিবস্ত্র হয়ে বাদীকে জড়িয়ে ধরার চেষ্টা করে। এসময় বাদী প্রতিহত করতে চাইলে আরিফের নেতৃত্বে চক্রের সদস্যরা কক্ষে প্রবেশ করে নিজেদের পুলিশ ও গণমাধম্য কর্মী পরিচয় দিয়ে জোর পুর্বক খাদিজার সাথে আপত্তিকর ছবি ও ভিডিও ধারন করে। পরে এসব ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। দাবীকৃত মুক্তিপণ দিতে অস্বীকার করলে বাদীকে মারধর শুরু করে। চক্রের কবল থেকে রক্ষা পেতে তাদের কথামত বাদী তার ডাচ্ বাংলা মোবাইল ব্যাংকিং কার্ডের মাধ্যমে(এ্যাকাউন্ট-নং ১৩৫১০১০০৭০২৮১) থেকে চক্রের অপর সদস্য ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং-নং ৭০১৭১০০০৬৭১৫৫ এ ট্রানজেকশন করে ১ লাখ টাকা নেয়।
পরে এসব কথা কাউকে না বলার ভয়ভীতি দেখিয়ে বাসা থেকে তাড়িয়ে দেয়। বাদীর অনিহার কারণে তার পরিচয় প্রকাশ করা হয়নি।
অভিযোগ তদন্তকারী কর্মকর্তা সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক ইয়াউর রহমান জানান, অভিযোগ পাওয়ার পর থেকেই চক্রটি গ্রেপ্তারের চেষ্টা চলছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভয়ঙ্কর এ চক্রের অপকর্ম প্রকাশ হওয়ার পর থেকেই তারা গাঁ ডাকা দিয়েছে। চক্রটি দীর্ঘদিন ধরে ধনাঢ্য ব্যবসায়ী, চাকরিজীবী ও বিভিন্ন ব্যাক্তিদের টার্গেট করে নারী দিয়ে প্রেমের ফাঁদে ফেলে বাড়িতে ডেকে আনে। তখন চক্রের নারী সদস্যরা একান্ত সময় খাটানোর প্রলোভনে ফেলতো। তখনই কক্ষে প্রবেশ করে চক্রের পুরুষ সদস্যরা। এভাবেই তারা হাতিয়ে নিত লাখ লাখ টাকা। মানসম্মানের ভয়ে চক্রের দাবিকৃত অর্থ দিতে বাধ্য হয় ভূক্তভোগীরা।
অনুসন্ধানে জানা গেছে, আরিফ দম্পতি চক্রের সাথে একাধিক সন্দুরী যুবতী রয়েছে। এসব সুন্দরীরাই পুরুষ ধরার হাতিয়ার। চক্রে কয়েকজন পুরুষ রয়েছে, যারা নিজেদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও গণমাধ্যম কর্মী পরিচয় দিয়ে বø্যাকমেইলিং করে। একাধিক ভূক্তভোগী এসব তথ্য জানান। এক গার্মেন্ট ব্যবসায়ীর কাছ থেকে ২ লাখ ২০ হাজার, শহিদ নামে এক ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার, ফরিদ নামে একজন চাকরিজীবীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে চক্রটির বিরুদ্ধে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...