নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   রাজনীতি   আইন অমান্য করলে পুলিশ, জনপ্রতিনিধিকে শাস্তি পেতে হবে, ছাড় নেই – স্বরাষ্ট্রমন্ত্রী 
আইন অমান্য করলে পুলিশ, জনপ্রতিনিধিকে শাস্তি পেতে হবে, ছাড় নেই – স্বরাষ্ট্রমন্ত্রী 
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ  আইন সবার জন্য সমান পুলিশ কিম্বা জনপ্রতিনিধি আইন অমান্য করলে শাস্তি পেতে হবে। কোন ছাড় দেওয়া হবে না – বিকেএমইএ নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, দেশ নিয়ে অনেক ধরনের ষড়যন্ত্র চলছে। আমাদের পেছনে ফেলে দেওয়ার জন্য চক্রান্ত চলছে।
শনিবার দুপুরে নারায়ণগঞ্জ নগরের চাষাড়ায় অবস্থিত নব নির্মিত বিকেএমইএ নতুন সাততলা ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। তিনি নারায়ণগঞ্জে শিল্প স্থাপনে উদ্যোগ নিতে বলেছিলেন। বঙ্গবন্ধুর দৌহিত্র প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টার পরামর্শে আইসিটি সেক্টরে বিস্ফোরন  ঘটেছে। এছাড়া ওষুধ সেক্টরে দেশ এগিয়ে যাচ্ছে।
শেখ হাসিনার দূরদর্শী ও দক্ষ নেতৃত্বে তার হাতে বদলে গেছে বাংলাদেশ।
তিনি বিএনপির চেয়ারপারসনের বেগম খালেদা জিয়াকে ইঙ্গিত করে বলেন, আমাদের দেশের আরেক প্রধানমন্ত্রী বিনা পয়সায় সাবমেরিন ক্যাবল সংযোগ দিতে চাইলেও দেশের সব খবর ফাঁস হয়ে যাবে তিনি সাবমেরিন সংযোগ নিলেন না। এটাকে আমরা মূর্খতা বলবো না কি বলবো জানি না। তিনি বলেন, আমরা আমাদের দেশটাকে কোথায় আছি, কোথায় নিয়ে গেছে।
তিনি আরও বলেন, এখনো দেশে অনেক ধরনের ষড়যন্ত্র চলছে। আমাদের পেছনে ফেলে দেওয়ার জন্য চক্রান্ত চলছে।
আসাদুজ্জামান খান কামাল বলেন, সারা বাংলাদেশের অর্থনীতি আপনারা যেভাবে এগিয়ে নিয়ে গেছেন, আপনারা উল্লেখযোগ্য অবদান রেখেছেন। আপনারা সবাই মিলে ভালো কাজ করছেন বলেই আমরা এগিয়ে যাচ্ছি।২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার যে প্রতিচ্ছবি আপনারা এখানে গড়ে তুললেন। নারায়ণগঞ্জ আসলে সব দিক দিয়ে সেরা।
প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বের কারণে শিল্প পুলিশ গঠন করেছেন। এই শিল্প পুলিশ মালিক ও শ্রমিকদের সঙ্গে  একটি সেতুবন্ধন তৈরি করে দিয়েছেন। আগে শ্রমিকেরা শ্রমিক অসন্তোষ হলে কারখানা ভাঙচুর করে নিজের পায়ে কুড়াল মারতেন। আমাদের নেতারা যখন পুলিশের সুনাম করলে আমার কাছে খুব ভালো লাগে। পুলিশ ভালো কাজ করলে সবাই তার প্রশংসা করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ভুলভ্রান্তি হতেই পারে, কেউ ভুলভ্রান্তি করলে তাকে আইন অনুযায়ী শাস্তিভোগ করতেই হবে। সে জনপ্রতিনিধি  বা পুলিশ সে যেই হোক না কেন তাকে আইনের আওতায় আসতে হবে। সেখানেও আমাদের কোন ছাড় নেই।
শেখ হাসিনাকে শিল্প ও কর্মী বান্ধব উল্লেখ করে তিনি বলেন, শেখ হাসিনার বিকল্প শুধু শেখ হাসিনা। এর বিকল্প নেই।
বিকেএমইএ সভাপতি ও নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান, নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম প্রমুখ। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...