নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   আজিজুল হক রহঃ এর ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল   |   নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে
 প্রচ্ছদ   মহানগর   সাংবাদিক সালামকে প্রাণনাশের হুমকিতে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের তীব্র নিন্দা প্রতিবাদ 
নিন্দা প্রতিবাদ / সাংবাদিক সালামকে প্রাণনাশের হুমকিতে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের তীব্র নিন্দা প্রতিবাদ 
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩
নারায়ণগঞ্জের খবর ডেস্কঃ সিনিয়র সাংবাদিক আব্দুস সালামকে প্রাণনাশের হুমকির তীব্র নিন্দা, প্রতিবাদ ও একই সঙ্গে দোষী ব্যক্তিকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার দাবী  নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের” এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের কার্যকরী পরিষদের সদস্য ও নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালামকে প্রাণনাশের হুমকি দিয়েছেন নারায়ণগঞ্জ হাই স্কুল এন্ড কলেজের গভর্ণিং বডির সদস্য দেলোয়ারা বেগম মায়া।
অনাকাঙ্খিত ও অপ্রত্যাশিত এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং দোষীকে গ্রেফতারের দাবী জানিয়েছেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের কার্যকরী পরিষদ। বুধবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ হাই স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষকের কার্যালয়ে গভর্ণিং বডির সভাপতি চন্দন শীলের সভাপতিত্বে অনুষ্ঠিত দশম সভায় হঠাৎ সিনিয়র সাংবাদিক আব্দুস সালামের উপর ক্ষিপ্ত হয়ে দেলোয়ারা বেগম মায়া অকথ্য ভাষায় সকল সদস্যের উপস্থিতিতে সামাজিকভাবে হেয় করাসহ প্রাণনাশের হুমকি দেন।
আজ এক বিবৃতিতে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের কার্যকরী পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, আব্দুস সালাম বহুল প্রচারিত এটিএন বাংলা ও এটিএন নিউজের সিনিয়র সাংবাদিক এবং নারায়ণগঞ্জ হাই স্কুল এন্ড কলেজের গভর্ণিং বডির বর্তমান দাতা সদস্য। ঐতিহ্যবাহী ও স্বনামধন্য নারায়ণগঞ্জ হাই স্কুল এন্ড কলেজের উক্ত সভায় তাঁকে সকল সদস্যের উপস্থিতিতে প্রাণনাশের হুমকি প্রদান সামাজিক দৃষ্টতার শামিল। আমরা দেলোয়ারা বেগম মায়ার এ ধরণের হেয়পতিপন্নমূলক আচরন ও প্রাণনাশের হুমকী প্রদানের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং একই সঙ্গে দোষীকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার দাবী জানাচ্ছি। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...