নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   শীর্ষ খবর   বাবুরাইল খেলার মাঠ রক্ষার দাবিতে জনসভায় ভূমিদস্যুদের প্রতিহতের ঘোষনা
১৬ ও ১৭ নং সমগ্র ওয়ার্ডবাসি একত্র / বাবুরাইল খেলার মাঠ রক্ষার দাবিতে জনসভায় ভূমিদস্যুদের প্রতিহতের ঘোষনা
  শীর্ষ খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ  রেলের পরিত্যাক্ত বলে দাবি করা জমিতে খেলার মাঠ, স্বাস্থ্য ক্লিনিক ও কমিউনিটি সেন্টার বাস্তবায়নের দাবিতে গতকাল শনিবার বিকেলে লেকের পাড়ে মাঠে এলাকাবাসীর সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তাগণ বলেন, এই এলাকাতে খেলার কোন মাঠ নেই। আমরা এখানে মাঠসহ জন অবকাঠামো চাই। এ জন্য সিটি করপোরেশনের পাশে আছি। আমরা সরকারের দৃৃস্টি আকর্ষন করছি। কোন অবস্থাতেই ভূমিদস্যুদের থাবা বসাতে দিব না। আমরা বাবুরাইল, দেওভোগ, জল্লারপাড়, নয়াপাড়া, ভুইয়াপাড়া, পাইকপাড়ার এলাকাবাসী এক হয়েছি।

নারী কাউন্সিলর বিভা হাসানের সভ্পতিত্বে বক্তব্য রাখেন, রেডক্রিসেন্ট কর্মকর্তা আব্দুর রহমান লিটন,সমাজকর্মী শাহ নেওয়াজ শাহিন,প্রিন্স মাহমুদ, আহাম্মদ আলী, সাংবাদিক ইমামুল হাসান স্বপন, আওয়ামীলীগ নেতা জাহাঙ্গীর আলম,আমরা নারায়ণগঞ্জবাসীর সভাপতি নুর উদ্দিন আহমেদ, সাবেক জেলা পিপি আসাদুজ্জামান প্রমুখ। এছাড়া এ সকল এলাকার সমাজকর্মীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।
বৃস্টি উপেক্ষা করে শত শত মানুষ অংশ নেন।খোঁজ নিয়ে জানাযায়, এই মাঠটি প্রায় দেড়শ বছর যাবৎ এই অবস্থাতেই পড়ে ছিল। সম্প্রতি বছরে সিটি করপোরেশন বাবুরাইল খালের সৌন্দর্য বর্ধন করতে গেলে এখানে খালের মাটি ড্যাম্পিং করে উচু করা হয়। এরপর সবার দৃস্টি পড়ে এখানে। এর আগে স্থানীয়রা শুকনো মৌসুমে এখানে কাবাডি, দাড়িযা বাধা,ব্যাডমিন্টন ও ডিগবল খেলতেন।কিছুদিন ধান চাষও হয়েছিল।


সিটি করপোরেশন এখানে মাঠ করার পরিকল্পনা নিয়েছে বলে জানাগেছে এবং যদি কেউ ব্যক্তি মালিকানা প্রমান করতে পারেন তবে উপযুক্ত বাজার মূল্যে খরিদ করা হবে।
একটি সুত্র জানায় জিমখানায় রেল স্টেশন নির্মাণের সময় বৃটিশরা এই স্পটটি ড্যাম্পিং পয়েন্ট হিসাবে ব্যবহারের জন্য রাখে। স্টেশন সরিয়ে নেয়ার পর অন্যান্য জমির মতো এটিও পরিত্যাক্ত হয়। কেউ কেউ ব্যক্তি মালিকানা দাবি করলেও এযাবৎ কোন অকট্য প্রমাণ দেখরতে পারেন নি। পাশাপাশি আদালত হতে চূড়ান্ত রায়ও নয়।
সাধারণ মানুষের সাথে কথা বলে জানাগেছে প্রায় দেড়শ বছর যাবৎ এই অবস্থাতেই পড়ে ছিল জমিটি।
প্রবীনরা জানান, এখন পর্যন্ত কেউ মালিকানা প্রমান করতে পারেন নি।সকতো জনেইতো জমিটি দাবি করেছিল। কিন্তু কাগজপত্র দেখাতে পারে নি।
তাঁদের মধ্যে একজন বলেন, দেখেন, যেখানে যেখানে জমির বৈধ কাগজ আছে সেখানে বাড়িঘর আছে। কিন্তু জমির ব্যপক চাহিদা থাকার পরেও এই জমিটি কেনো পড়ে থাকলো। আর বাবুরাইলে বাড়িঘর কয়েকশ বছর আগে হতেই আছে তবে এই জমি কেনো পড়ে রইলো? #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...