নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   মাহে রবিউল আউয়াল ( সাঃ) উপলক্ষে ‘অংকুরের পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান 
পুরস্কার / মাহে রবিউল আউয়াল ( সাঃ) উপলক্ষে ‘অংকুরের পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান 
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩
নারায়ণগঞ্জের খবর ডেস্কঃ মাহে রবিউল আউয়াল উপলক্ষে জাতীয় শিশু-কিশোর সংগঠন ‘অংকুর” নারায়ণগঞ্জ জোন আয়োজনে প্রতিযোগিতা পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান  অনুষ্ঠান।
২৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল নয়টায় নগরীর আলী আহমদ চুনকা নগর পাঠাগার মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়,
অংকুরের কেন্দ্রীয় সহ পরিচালক ও নারায়ণগঞ্জ জোন পরিচালক মুহাম্মাদ শরীফ মিয়ার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মাদ মাহবুব মোর্শেদ। অনুষ্ঠান শুরুতেই উদ্বোধনী বক্তব্য রাখেন অংকুরের নির্বাহী পরিচালক শাহ শিহাব উদ্দীন। মুফতী শেখ শাব্বীর আহমাদের সাবলীল উপস্থাপনায় কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ি ও সমাজসেবক ইলিয়াস আহমদ,
দারুল উলুম দেওভোগ মাদ্রাসার প্রধান মুফতী মামুনুর রশীদ, সরকারি তোলারাম কলেজের সাবেক অধ্যাপক মুহাম্মদ শাহ আলম, সিদ্ধিরগঞ্জ মুজিববাগ মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা গোলাম রব্বানী, বিশিষ্ট শিল্পী ও নাট্য পরিচালক অধ্যাপক ড. আনিসুর রহমান শিপলু, দাবানল শিল্পীগোষ্ঠীর প্রধান পরিচালক মাওলানা কাউসার আহমদ সোহাইল, অংকুরের সহকারী পরিচালক এবিএম শহীদুল ইসলাম,
বিশিষ্ট ব্যবসায়ী খন্দকার হাফেজ মুহাম্মাদ আওলাদ, বায়তুল হিদায়া মাদ্রাসার মুহতামিম মুফতী আব্দুল গনী, ইসদাইর রাবেয়া হোসেন উচ্চ বিদ্যালয়ের সহ-প্রধান শিক্ষক খন্দকার মুহাম্মাদ ইউনুস, ফুলের হাসি পাঠক ফোরাম নারায়ণগঞ্জের পরিচালক শরীফ মাহমুদ। পুরো অনুষ্ঠানের বেশিরভাগ সময়ই ইসলামী ও দেশাত্মবোধক গান গেয়ে মাতিয়ে রাখেন জাতীয় সাংস্কৃতিক সংগঠন দাবানল শিল্পীগোষ্ঠীর যোবায়ের বখতিয়ার, শহীদুল ইসলাম সামী, হাফেজ জুনাঈদ আহমাদ প্রমুখ। পরিশেষে কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। এছাড়াও অংশগ্রহণকারীদের শুভেচ্ছা উপহার তুলে দেয়া হয়। বিজয়ী শিক্ষার্থীরা পুরস্কারের সাথে সার্টিফিকেট পেয়ে আরো উজ্জীবিত হয়ে উঠে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...