নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   শিক্ষা   মেয়েদের ঘরে আটকে না রাখার আহ্বান শিক্ষামন্ত্রীর
মেয়েদের ঘরে আটকে না রাখার আহ্বান শিক্ষামন্ত্রীর
  শিক্ষা || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ১৬ অক্টোবর, ২০২২

শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, ‘ইভটিজিং প্রতিরোধের উপায় কোনোভাবেই মেয়েদের ঘরে আটকে রাখা নয়। ইভটিজিং প্রতিরোধের উপায় অপরাধীদের শাস্তি দেওয়া।’মঙ্গলবার (১১ অক্টোবর) আন্তর্জাতিক কন্যাশিশু দিবস উপলক্ষে ইউনিসেফ আয়োজিত সংলাপে তিনি এ কথা বলেন।দেশের শিক্ষাব্যবস্থার পরির্বতনের নানা দিক তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, ‘পাঠ্যসূচির পরিবর্তন করা হচ্ছে। তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য কোডিং অন্তর্ভুক্ত করা হচ্ছে।’তিনি বলেন, ‘নারী-পুরুষ নির্বিশেষে সবার জন্য পরিপূর্ণ বিকাশের সুযোগ তৈরি করার জন্য সরকার নতুন কারিকুলাম পাইলটিং শুরু করতে যাচ্ছে। যেখানে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিতের পাশাপাশি মানবিকতা ও সৃজনশীলতাকেও যুক্ত করা হবে। যা শিশু-কিশোরদেরকে বিজ্ঞানমনস্ক করার পাশাপাশি মানবিক, অসাম্প্রদায়িক ও দক্ষ প্রজন্ম তৈরিতে সহায়তা করবে।’শিক্ষামন্ত্রী বলেন, ‘আমাদের নতুন কারিকুলাম তৈরি হয়েছে। তার পাইলটিং চলছে। ফিডব্যাকও অসাধারণ ভালো। ৬২টি শিক্ষাপ্রতিষ্ঠানে পাইলটিং করা যত সহজ, ৩৩ হাজার প্রতিষ্ঠানে বাস্তবায়ন করা ততটা সহজ নয়। অনেক চ্যালেঞ্জ আছে। রাতারাতি সবকিছু পাল্টে যাবে না। ৪ লক্ষাধিক শিক্ষককে প্রশিক্ষণ দিতে হবে। প্রশিক্ষণ দিলেও সবার নেবার ক্ষমতা কিন্তু সমান নয়, সবার মেধায়ও সমান নয়। এখানে তারতম্য হবে।’অনুষ্ঠানে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৬ সালে বাল্যবিবাহ প্রতিরোধে নারীদের এসএসসি ও এইচএসসির পর শিক্ষক হিসেবে কাজ করার সুযোগ করে দেন, যা নারীদের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।’অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—অ্যাকশন এইডের কান্ট্রি ডিরেক্টর ফারহা কবির, সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাতালি চুয়ার্ড, অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত জেরেমি ব্রুয়ারসহ অনেকে।

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...