নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক   |   সেবা দিবস ৩৭ তম মৃত্যুবার্ষিকীতে জাতীয় অধ্যাপক ইব্রাহিমকে শ্রদ্ধার সাথে স্নরণ 
 প্রচ্ছদ   শীর্ষ খবর   বিআইএমটি প্রিন্সিপালের অপসারনের দাবিতে শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন
সংবাদ সম্মেলন / বিআইএমটি প্রিন্সিপালের অপসারনের দাবিতে শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন
  শীর্ষ খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩
বন্দর প্রতিবেকঃ স্বেরাচারী ও দুর্নীতিবাজ প্রিন্সিপাল মোঃ মাহবুবুর রশিদ তালুকদারে অপসারনের দাবিতে সংবাদ সম্মেলন করেছে বিক্ষুদ্ধ বাংলাদেশ ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি শিক্ষার্থীরা। মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুর ১টায় মেরিন টেকনোলজি ক্যাম্পাসে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। মেরিন ডিপ্লোমা ৬ষ্ঠ পর্বের শিক্ষার্থী তালহা সংবাদ সম্মেলনে জানান, দূর্নীতিবাজ প্রিন্সিপাল মাহবুবুর রশিদ তালুকদারের অপসারনের দাবিতে গত ৩ অক্টোবর হইতে মেরিন টেকনোলজির সকল শিক্ষার্থী  ক্লাশ বর্জন করে শান্তিপূর্ন ভাবে আন্দোলনরত অবস্থায় আছি।
গত ৫ অক্টোবর  উল্লেখিত প্রতিষ্ঠানের জয়েন্ট সেক্রেটারি (জনশক্তি কর্ম সংস্থান ও প্রশিক্ষন ব্যুরো) নারায়ণগঞ্জ জেলার এএসপি, বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বন্দর থানা অফিসার ইনর্চাজসহ সংশ্লিস্ট প্রশাসন উল্লেখিত প্রতিষ্ঠানে কর্মরত ও সাধারন শিক্ষার্থীদের সকলের সাথে কথা বলেন এবং সন্ধ্যায় আমাদেরকে আস্বস্ত করেন যে থশুক্রবার ও শনিবার সরকারি বন্ধের কারনে সংশ্লিস্ট প্রতিষ্ঠানের প্রিন্সিপালকে আগামী ৮ অক্টোবর অথবা ৯ অক্টোবর তারিখের মধ্যে বাংলাদেশ ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি অধ্যক্ষ পদ হইতে অব্যহতি প্রদান করা হবে।
কিন্তু মঙ্গলবার (১০ অক্টোবর) আমরা এমন কোন প্রজ্ঞাপন পাইনি যে উল্লেখিত প্রিন্সিপালকে মেরিন টেকনোলজি থেকে অধ্যক্ষ পদ থেকে অব্যহতি দেওয়া হয়েছে। তাই আমরা উক্ত প্রতিষ্ঠানের সকল প্রশিক্ষনার্থী পূর্বের ন্যায়  আন্দোলন বহাল রেখেছি। আমরা এই মর্মে আরো জানাচ্ছি যে আগামী ১২ অক্টোবর তারিখের মধ্যে প্রিন্সিপাল মাহবুবুর রহমান তালুকদারকে উক্ত পদ হইতে অব্যহতি দান পূর্বক প্রজ্ঞাপন জারি না করা হলে আমরা বাংলাদেশ ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি সকল প্রশিক্ষনার্থী শান্তিপূর্ন আমরন অনশনসহ কঠোর অবস্থানে যেতে বাধ্য হবো। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...