নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   আড়াইহাজারে মেঘনা নদীতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
আড়াইহাজারে মেঘনা নদীতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩

আড়াইহাজার প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের আড়াইহাজার প্রবাস ফেরত চাচার সাথে মেঘনা নদীর তীরে ঘুরতে গিয়ে নদীতে পড়ে দুই চাচাতো ভাইয়ের মৃত্যুর ঘটনা ঘটেছে।মঙ্গলবার সকাল ১০:০০ টার দিকে উপজেলার বিশনন্দী ইউনিয়নের বিশনন্দী পুর্ব পাড়া গ্রামের কবিরের ছেলে আদনান (৪) এবং হক সাহেবের ছেলে আব্দুল্লাহ (৪) প্রবাস হয়ে ফেরত চাচা আজিজুলের সাথে মেঘনা নদীর তীরে ঘুরতে গিয়ে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।

স্বজনরা জানান ,সকাল দশটার দিকে আদনান এবং তার চাচাতো ভাই আব্দুল্লাহ প্রবাস ফেরত তার আপন চাচা আজিজুলের সাথে মেঘনার তীরে ঘুরতে যায় এ সময় চাচা আজিজুল তাদের দুই ভাইকে মেঘনার তীরে রেখে গোসল করতে মেঘনা নদীতে নামে।
আজিজুল গোসল করার সময় তার অজান্তেই শিশু আদনান ও আব্দুল্লাহ নদীতে নামলে মেঘনার পানিতে তলিয়ে যায়। তখন চাচা তাদেরকে তীরে না দেখে ডাক,

চিৎকার শুরু করেন। এ সময় আশেপাশের লোকজন ঘটনাস্থলে এসে জেলেদের জাল নিয়ে নদীতে খুঁজতে থাকেন।
খোঁজাখুঁজির এক পর্যায়ে তাদের পানির নিচ থেকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাদের দুজনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় চলছে শোকের মাতম। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...