নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   রাজনীতি   বন্দর থানা আ’লীগের সভাপতি এম এ রশিদকে নিয়ে গভীর ষড়যন্ত্র  !
ষড়যন্ত্র / বন্দর থানা আ’লীগের সভাপতি এম এ রশিদকে নিয়ে গভীর ষড়যন্ত্র  !
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩
বন্দর প্রতিবেদকঃ আওয়ামীলীগের রাজনীতিকে সক্রিয়তা নিয়ে শুরু হয়েছে নতুনভাবে ষড়যন্ত্র।  এবার সয়ং বন্দর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ রশিদকে নিয়ে চক্রটি গভীর নীল নকশা করেছে।  এম এ রশিদকে নারায়ণগঞ্জ -৫ আসনের এমপি হিসেবে দেখতে চাই এমন ফেস্টুন দিয়ে বন্দরের বিভিন্ন স্থানে সাটিয়ে রেখেছে।  বন্দর উপজেলা সর্বস্থরের জনগণের দাবী এমন ব্যানার দেখে সয়ং চেয়ারম্যান এম এ রশিদ অনেকটা বিস্মিত হয়ে পড়েন।
কে বা কারা রাতের আধারে মদনগঞ্জ -মদনপুর সড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ফেস্টুনগুলো সাটিয়ে রাখে। যা নিয়ে রাজনৈতিকসহ সর্ব মহলে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া।
এ বিষয়ে বন্দর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ রশিদ বলেন, আমি কোনদিনতো বলি নাই এমপি হতে চাই। আমার এমপি হওয়ার কোন ইচ্ছাই নাই। যতদিন বাচব শেখ হাসিনার কর্মী হয়ে থাকতে চাই।  বন্দরের আওয়ামীলীগের রাজনীতিকে নিস্তব্ধতা করতে তৃতীয় শক্তিটি সক্রিয় হয়ে কাজ করছে। আমি এমপি হতে চাই আমার কোন খবর নাই, অথচ নিজের টাকা খরচ করে যারা এমন একটি হীন কাজ করেছে তা ভাল করে নাই। রাজনীতিতে নিজ দলে প্রতিপক্ষ থাকতে পারে আর এটা স্বাভাবিক।
কিন্তু এমন সময়ে এ নোংরামি ঠিক না। দলের কথা চিন্তা না করে যারা ব্যাক্তিস্বার্থ হাসিলে রাজনীতি করে তাদের উদ্দেশ্য তিনি আরো বলেন, কে কোন আসনে এমপি নির্বাচন করবে তা নির্ধারন করার ক্ষমতা একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার।  আমি এমপি হিসেবে নমিনেশন চাওয়ার কে? জাতীয় নির্বাচনের পূর্বে এমন নোংরামিকে ভিন্ন দৃষ্টিতে দেখছেন।
ষড়যন্ত্রকারীদের উদ্দেশ্য তিনি আরো বলেন, আরে ভাই আমি এম এ রশিদ বলি নাই এমপি হতে চাই। অতি উৎসাহিত কোন বিষয় ভাল ফল ভয়ে আনে না। দল ও সংগঠনের স্বার্থে আমি সকল কিছু করতে প্রস্তুত।  দলে থেকে তৃতীয় শক্তির হয়ে কাজ করছেন তাদের বিরুদ্ধে কঠোর হতে বাধ্য কইরেন না। কে বা কারা এমন নোংরামি করতে পারে তা অনেকটা পরিস্কার হলেও দলের স্বার্থে চুপ করে আছি। সাবধান হয়ে যান দলের স্বার্থে আমি এম এ রশিদ কিন্তু এক বিন্দু পরিমান ছাড় দিব না। বন্দর উপজেলা আথলীগের সাধারন সম্পাদক কাজিম উদ্দিন বলেন,এ বিষয়ে আমি কিছুই জানি না। উপজেলা আথলীগের সভাপতি এমএ রশিদ ভাই অত্যন্ত ভাল লোক। সে কখনো এমপি হওয়ার কথা বলে নাই। তবে এটা সম্পূর্ণ মিথ্যা ও কুচক্রী মহলের কাজ। আমি এমন ঘৃন্য ঘটনার তীব্র নিন্দা জানাই। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...