নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার   |   নারীর প্রতি সহিংসতা বন্ধে ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন করেছে “অধিকার”   |   বন্দরে ২টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান জরিমানা   |   নাসিকের চরম উদাসিনতায় বন্দর থানার মূল ফটকের সামনে ময়লার ভাগার   |   রাতের আঁধারে বসতঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ   |   চাঞ্চল্যকর মাকসুদা হত্যা মামলার ন্যায় বিচার চেয়ে লিখিত অভিযোগ   |   কাশীপুর হাসেমবাগে তথ্য সংগ্রহ করতে গেলে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা   |   বন্দর উপজেলায় নরমাল ডেলিভারি সংক্রান্ত স্বাস্থ্য উপকরণ বিতরণ    |   নারায়ণগঞ্জের সিনেপ্লেক্স ও সিনেস্কোপে চলছে দেশের ছবি ‘যাপিত জীবন’   |   ঐতিহ্যবাহি সাত দিনব্যাপি খাঁজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ওরশ মোবারকের প্রস্তুতি সভা    |   মোটরসাইকেল ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ৬ মাসের শিশু সাইফান নিহত   |   আ’লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল   |   সব জল্পনা-কল্পনার অবসান এটাই ইসলামের সৌন্দর্য – আবুল কাউছার আশা   |   ৩৫ বছরের খরিদকৃত সম্পদ বাড়িঘর ভাঙচুর করে বেদখলের চেষ্টার অভিযোগ   |   জাতীয় সংহতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে – জেলা প্রশাসক   |   নতুন জিমখানায় মাদক কারবারির প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন   |   আমরা চাই আমাদের শ্রমিকরা যেন তাদের ন্যায্য অধিকার পায় – আজাদ   |   পৌরপিতা আলী আহাম্মদ চুনকার  চিশতি (রহঃ) ৪৩ তম পবিত্র ওরশ মোবারক    |   কেক কেটে আনন্দ মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন   |   ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সংগ্রহ অনুষ্ঠিত
 প্রচ্ছদ   রাজনীতি   সোনারগাঁয়ে নৌকায় চড়ে নৌকার বিরুদ্ধে বিএনপির অবরোধ কর্মসূচী
নৌকার বিরুদ্ধে নৌকায় / সোনারগাঁয়ে নৌকায় চড়ে নৌকার বিরুদ্ধে বিএনপির অবরোধ কর্মসূচী
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩
সুমন মিয়া-সোনারগাঁ প্রতিবেদকঃ বিএনপির ডাকা ৭২ ঘন্টা অবরোধের শেষ দিনে বৃহস্পতিবার সকালে সোনারগাঁ থানা বিএনপির ছাত্রদল, জেলা যুবদলের পক্ষ থেকে মেঘনা নদীতে নৌকায় চড়ে নৌকার বিরুদ্ধে অবরোধ কর্মসূচী পালন করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোনারগাঁ উপজেলা বিএনপির নেতাকর্মীরা ইঞ্জিন চালিত নৌকায় চড়ে মেঘনা নদীর মাঝে বিভিন্ন পয়েন্টে গিয়ে অবরোধ কর্মসূচী পালন করা হয়।এ সময় তারা ব্যানার-ফেস্টুন নিয়ে শ্লোগান নিয়ে শেখ হাসিনার পদত্যাগ,
গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবি এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান। অবরোধকারীরা নৌপথে নৌযান চলাচলে বাধা সৃষ্টি করতে চাইলেও ব্যর্থ হয়। নৌপথে অবরোধের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজীব ।
নৌপুলিশের সাথে যোগাযোগ করলে তারা জানায় এবিষয়ে আমাদের কাছে কোন তথ্য নেই।
এদিকে নৌপথে অবরোধ কর্মসূচী পালনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরলে আওয়ামীলীগ সমর্থকরা বিষয়টিকে হাস্যকর বলে মন্তব্য করেন। স্থানীয় আওয়ামীলীগ সমর্থকরা জানান, রাজ পথে কর্মসূচী পালনে সাহস না থাকায় তারা নদীর মাঝখানে গিয়ে এ কর্মসূচী পালন করছে।এ ছাড়া নৌকার বিরুদ্ধে নৌকায় চড়ে তারা এ  হাস্যকর কর্মসূচী পালন করেছে।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...