নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   রাজনীতি   ফটো সাংবাদিক মতিউর রহমান সেন্টুর মৃত্যুতে বিপিজেএ স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত
বিদেহী আত্মার শান্তি কামনা / ফটো সাংবাদিক মতিউর রহমান সেন্টুর মৃত্যুতে বিপিজেএ স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ৪ নভেম্বর, ২০২৩

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ বাংলাদেশ ফটো জার্নালিস্টস এসোসিয়েশন (বিপিজেএ) নারায়ণগঞ্জ জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি সিনিয়র ফটো সাংবাদিক মতিউর রহমান সেন্টুর মৃত্যুতে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৪ নভেম্বর) দুপুর ১২ টায় চাষাড়াস্থ বিপিজেএ এর জেলা কার্যালয়ে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।স্মরণ সভায় সভাপতিত্ব করেন বিপিজেএ এর জেলা কমিটির সভাপতি মোঃ এনামুল হক সিদ্দিকী।এসময় বক্তব্য রাখেন বিপিজেএ এর সাবেক সভাপতি ও জেলা কমিটির সাবেক প্রধান উপদেষ্টা শফিউদ্দিন বিটু,

নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সহ-সভাপতি বিল্লাল হোসেন রবিন, প্রতিদিনের নারায়ণগঞ্জ পত্রিকার সম্পাদক কামরুল ইসলাম সোহেল, বিপিজেএ নারায়ণগঞ্জ জেলা কমিটির সাবেক দুই সভাপতি তাপস সাহা ও মাহমুদ হাসান কচি এবং সাবেক উপদেষ্টা সাজ্জাদ নয়ন।মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন ইসদাইর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোঃ কামরুজ্জামান বুলবুলি।এ সময় আরো উপস্থিত ছিলেন বিপিজেএ এর জেলা কমিটির সহসভাপতি শহিদুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান উল রাজিব, অর্থ সম্পাদক মোঃ কাইয়ুম খান, প্রচার সম্পাদক শহিদ হোসেন, নির্বাহী সদস্য আমির হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান সজিব,

সদস্য দীনার আহমেদ। এ ছাড়াও উপস্থিত ছিলেন সাবেক সাংগঠনিক সম্পাদক প্রয়াত এম এইচ নয়নের স্ত্রী ও সাবেক সাংগঠনিক সম্পাদক প্রয়াত তানভির আহমেদ রনির ছেলে এবং সাংবাদিক তুষার আহমেদ, ফটো সাংবাদিক হাবিবুর রহমান, ফটো সাংবাদিক মাহবুবুর রহমান খোকা, মতিউর রহমান, জাবেদ হোসেন ও তোফয়েল আহমেদ রানা।উল্লেখ, মতিউর রহমান সেন্টু বাংলাদেশ ফটো জার্নালিস্টস এসোসিয়েশন (বিপিজেএ) এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য ও নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের স্থায়ী সদস্য এবং দৈনিক ইনকিলাবের সিনিয়র ফটো সাংবাদিক ছিলেন তিনি। গত ২১ সেপ্টম্বর ইটালীর নেপালি শহরে স্ট্রোক করে তিনি মারা যান। এবং গত ১৯ অক্টোবর ইটালী থেকে লাশ দেশে আসলে দাফন সম্পন্ন করা হয়।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...