নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   রাজনীতি   ফতুল্লায় বিএনপির ২৮ নেতাকর্মীদের বিরুদ্ধে নাশকতা মামলা
নাশকতা / ফতুল্লায় বিএনপির ২৮ নেতাকর্মীদের বিরুদ্ধে নাশকতা মামলা
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ৪ নভেম্বর, ২০২৩

ফতুল্লা প্রতিবেদকঃ  ফতুল্লায় সড়ক অবরোধ করে ককটেল বিস্ফোরণ ও রাস্তায় টায়ার জ্বালিয়ে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে বিএনপির ২৮ জন নেতাকর্মীর বিরুদ্ধে আরও একটি নাশকতা মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার (৩ নভেম্বর) দিনগত রাতে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক শেখ ইমরান বাদী হয়ে এ মামলা করেন। মামলায় ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারী ভূইয়াসহ দলটির ২৮ নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়, গত ১ নভেম্বর সকালে ফতুল্লার শাসনগাঁও বিসিক ২ নম্বর গেটের সামনে পঞ্চবটী-মুন্সীগঞ্জ সড়কে আসামিরা ককটেল বিস্ফোরণ ঘটায় এবং টায়ার জ্বালিয়ে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আযম মিয়া মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, নাশকতার ঘটনায় ২৮ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। তাদের মধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এর আগে গত ১ নভেম্বর ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক শাহাদাত হোসেন বাদী হয়ে ফতুল্লা থানায় একটি নাশকতা মামলা দায়ের করেছিলেন। মামলায় কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ ৩৪ জনকে আসামি করা হয়েছিল।

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...