নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উদযাপনে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী   |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল
 প্রচ্ছদ   রাজনীতি   অন্তঃকোন্দল দ্বন্দ্বের কারনেই মদনপুরে শান্তি সমাবেশে পৃথক মঞ্চ নির্মান
অন্তরকোন্দল  / অন্তঃকোন্দল দ্বন্দ্বের কারনেই মদনপুরে শান্তি সমাবেশে পৃথক মঞ্চ নির্মান
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ৫ নভেম্বর, ২০২৩

বন্দর প্রতিবেদকঃ বন্দর উপজেলার আওয়ামীলীগ নেতাদের  অন্তঃকোন্দলের কারনে  মদনপুর এলাকায় পৃথক শান্তি সমাবেশের মঞ্চ  তৈরি করার খবর পাওয়া গেছে। নেতাদের মধ্যে গ্রুপিং লবিংসহ বিভেজনে জড়িয়ে পরার কারনে উপজেলা আওয়ামীলীগের অন্তঃকোন্দল প্রকাশ্যে রুপ নিতে শুরু করেছে। প্রবীন আওয়ামীলীগ নেতারা মনে করছে নেতায় নেতায় দ্বন্দ্ব থাকার কারনে বন্দর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক শক্তি র্খব হচ্ছে। আসন্ন নির্বাচনকে সামনে রেখে নেতায় নেতায় দ্বন্ধ থাকার কারনে বন্দর উপজেলা আওয়ামীলীগের চেইন অব কমান্ড ভেঙ্গে পরতে শুরু করেছে।

নাম প্রকাশ না করার শর্তে উপজেলা আওয়ামীলীগে বেশ কয়েকজন নেতা গনমাধ্যমকে জানিয়েছে, বিএনপি ও জামায়াতের ডাকা হরতাল ও অবরোধের বিরুদ্ধে মাঠে নামে বন্দর উপজেলা আওয়ামীলীগ। বিএনপি ও জামায়াতের জ¦লাও পুড়াও কর্মকান্ড প্রতিহত করতে মদনপুর এলাকায় শান্তি সমাবেশের ম  তৈরি করে উপজেলা আওয়ামীলীগ। উপজেলা আওয়ামীলীগ শান্তি সমাবেশে ঘোষনা করে যত দিন বিএনপি ও জামায়াত চক্র নাশকতা কর্মকান্ড চালাবে বন্দর উপজেলা আওয়ামীলীগ তাদের প্রতিহত করার জন্য রাজপথে থাকবে। বিভিন্ন সময়ে শান্তি সমাবেশে মদনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম.এ সালাম এর ছোট ভাই সাবেক জেলা পরিষদের সদস্য আলীনূর ধামগড় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বর্তমান জেলা পরিষদের মেম্বার মাছুম আহাম্মেদকে নিয়ে কটুক্তি করে। এ ঘটনায় খোদ উপজেলা আওয়ামীলীগ নেতাকর্মীদের মধ্যে বিভেজন সৃষ্টিসহ অন্তঃকোন্দল দেখা দেয়।

এই অন্তঃকোন্দলের কারনে মদনপুর ফুলহর এলাকায় জেলা পরিষদের সদস্য ও সাবেক চেয়ারম্যান মাছুম অনুসারিরা পৃথক শান্তি সমাবেশের মঞ্চ  তৈরি করেন। একই স্থানে পৃথক শান্তি সমাবেশের মঞ্চ  তৈরি হওয়ায় খোদ আওয়ামীলীগের নেতাকর্মীরা দ্বিধা দ্বন্দ্ব জড়িয়ে পরছে। এ বিষয়ে জেলা পরিষদের সদস্য মাছুম আহাম্মেদ ও সাবেক জেলা পরিষদের সদস্য আলী নূরের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাদের কোন বক্তব্য পাওয়া যায়নি। এ ব্যাপারে বন্দর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব কাজিম উদ্দিন প্রধান বলেন, কটুক্তি বিষয়টি আমার জানা নেই। আমি শুধু বলব বন্দর উপজেলা আওয়ামীলীগের মাঝে কোন বিভেজন নেই। বন্দর উপজেলা আওয়ামীলীগ শেখ হাসিনা ও শামীম ভাইয়ের আওয়ামীলীগ। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বন্দরে ৯টি ওয়ার্ডের উদ্যোগে আরো একটি শান্তি সমাবেশের মঞ্চ  নির্মান করা হয়েছে। বন্দর উপজেলা আওয়ামীলীগ শামীম ওসমান ও রশীদ ভাইয়ের নেতৃত্বে ঐক্যবদ্ধ আছে এবং থাকবে। #

 

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...