নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   স্বাস্থ্য   স্তন ক্যানসার সুরক্ষায় মাসে একবার স্ক্রিনিংয়ের পরামর্শ
স্তন ক্যানসার সুরক্ষায় মাসে একবার স্ক্রিনিংয়ের পরামর্শ
  স্বাস্থ্য || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ১৭ অক্টোবর, ২০২২

স্তন ক্যানসার সুরক্ষায় মাসে একবার করে স্ক্রিনিংয়ের পরামর্শ দিয়েছেন, স্তন ক্যানসার সচেতনতা ফোরামের প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়কারী ডা. হাবিবুল্লাহ রাসকিন।তিনি বলেন, আমাদের দেশের ৮০ ভাগ নারী স্তন ক্যানসার সম্পর্কে তেমন কিছু জানেন না। আর যে ২০ ভাগ জানেন তারাও নিয়মিত চেকআপ করান না। নারীরা স্ক্রিনিং না করার কারণে যথাসময়ে এ রোগ শনাক্ত হয় না। ফলে তাদের মৃত্যু অবধারিত হয়ে পড়ে।সোমবার (১০ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে ক্যানসারবিরোধী ও নারী সংগঠনসহ ৩৫টি সংগঠনের মোর্চা ‘বাংলাদেশ স্তন ক্যানসার সচেতনতা ফোরাম’ আয়োজিত স্তন ক্যানসার সচেতনতা দিবস উদযাপনের ১০ বছর শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।ডা. হাবিবুল্লাহ বলেন, নিঃসন্তান নারী এবং ৩০ বছর বয়সের পরে সন্তান নেওয়া নারীদের স্তন ক্যানসারের ঝুঁকি অনেক বেশি থাকে। আর খাবারের ক্ষেত্রে চর্বি ও প্রাণিজ খাবার বেশি খাওয়া ও অতিরিক্ত শারীরীক ওজনও স্তন ক্যানসার নামের এই মরণব্যাধির কারণ। এজন্য স্তন ক্যানসার সুরক্ষায় ২০ বছর বয়স থেকে প্রতিমাসে একবার স্তন স্ক্রিনিং করুন। প্রাথমিক পর্যায়ে এই সমস্যা ধরা পড়লে স্তন ক্যানসার নিরাময় শতভাগ সম্ভব।গবেষক ড. হালিদা হানুম আখতার বলেন, বিবিএস তথ্যানুযায়ী ৭২ শতাংশ নারী বিভিন্নভাবে নির্যাতিত। বিভিন্নভাবে। আর প্রতি ৫ হাজারে ১ জন নারী ব্রেস্ট ক্যানসারে ভোগেন। ৬০ শতাংশ নারী জরায়ু ক্যানসার সম্পর্কে জানেন আর ২৪ শতাংশ স্তন ক্যানসার সম্পর্কে জানেন। এছাড়া ডায়াগনোসিস ও স্ক্রিনিং সম্পর্কে খুব অল্প নারীই জানেন।সভায় স্তন ক্যানসার সচেতনতায় অবদানের জন্য ১০ জন সাংবাদিককে কৃতজ্ঞতা স্মারক দেওয়া হয়েছে। স্মারক পাওয়া সাংবাদিকরা হলেন নয়াদিগন্তের সিনিয়র রিপোর্টার হামিমুল কবীর, বাসসের সেলিনা শিউলি, জাগো নিউজের মনিরুজ্জামান উজ্জ্বল, কালবেলার আঙ্গুর নাহার মন্টি, চ্যানেল আই’র জান্নাতুল বাকেয়া কেকা, বিজনেস স্টান্ডার্ডের ফেরদৌস মোবারক, ডিআরইউ’র সাধারণ সম্পাদক নুরুল ইসলাম হাসিব, বাসসের জান্নাতুল ফেরদাউস, সংবাদ সারাবেলার নাসরিন সুলতানা।ফোরামের প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়কারী ডা. হাবিবুল্লাহ রাসকিনের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী, ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক ডা. স্বপন কুমার বন্দ্যোপাধ্যায়, ইউএনবির সম্পাদক ফরিদ হোসেন, অধ্যাপক মোজাহেরুল হক, অধ্যাপক সৈয়দ আব্দুল হামিদ, ড. হালিদা হানুম আখতারসহ মোর্চার অন্তর্ভুক্ত প্রতিনিধিরা।

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...