নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার   |   নারীর প্রতি সহিংসতা বন্ধে ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন করেছে “অধিকার”   |   বন্দরে ২টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান জরিমানা   |   নাসিকের চরম উদাসিনতায় বন্দর থানার মূল ফটকের সামনে ময়লার ভাগার   |   রাতের আঁধারে বসতঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ   |   চাঞ্চল্যকর মাকসুদা হত্যা মামলার ন্যায় বিচার চেয়ে লিখিত অভিযোগ   |   কাশীপুর হাসেমবাগে তথ্য সংগ্রহ করতে গেলে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা   |   বন্দর উপজেলায় নরমাল ডেলিভারি সংক্রান্ত স্বাস্থ্য উপকরণ বিতরণ    |   নারায়ণগঞ্জের সিনেপ্লেক্স ও সিনেস্কোপে চলছে দেশের ছবি ‘যাপিত জীবন’   |   ঐতিহ্যবাহি সাত দিনব্যাপি খাঁজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ওরশ মোবারকের প্রস্তুতি সভা    |   মোটরসাইকেল ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ৬ মাসের শিশু সাইফান নিহত   |   আ’লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল   |   সব জল্পনা-কল্পনার অবসান এটাই ইসলামের সৌন্দর্য – আবুল কাউছার আশা   |   ৩৫ বছরের খরিদকৃত সম্পদ বাড়িঘর ভাঙচুর করে বেদখলের চেষ্টার অভিযোগ   |   জাতীয় সংহতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে – জেলা প্রশাসক   |   নতুন জিমখানায় মাদক কারবারির প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন   |   আমরা চাই আমাদের শ্রমিকরা যেন তাদের ন্যায্য অধিকার পায় – আজাদ   |   পৌরপিতা আলী আহাম্মদ চুনকার  চিশতি (রহঃ) ৪৩ তম পবিত্র ওরশ মোবারক    |   কেক কেটে আনন্দ মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন   |   ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সংগ্রহ অনুষ্ঠিত
 প্রচ্ছদ   রাজনীতি   তৃতীয় দফা অবরোধে বন্দরেবাসী জীবনযাত্রা ছিল স্বাভাবিক 
স্বাভাবিক  / তৃতীয় দফা অবরোধে বন্দরেবাসী জীবনযাত্রা ছিল স্বাভাবিক 
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ৮ নভেম্বর, ২০২৩

বন্দর প্রতিবেদকঃ  বিএনপি  ডাকা তৃতীয় দফা অবরোধের ১ম দিনে বন্দরবাসী জীবনযাত্রা ছিল স্বাভাবিক।  বিএনপি ডাকা অবরোধের কোন প্রভাব পরেনি বন্দরে। এক কথাই বলা যেতে ঠিলে ঠালা ভাবে অবরোধ পালিত হয়ে বন্দরে। তৃতীয়  দফা অবরোধের প্রথম দিনে বন্দরে কোথাও বিএনপি ও জামায়েতের কোন নেতাকর্মীকে মাঠে দেখা যায়নি। সে সাথে বন্দরে কোথাও  অপ্রতিকর ঘটনা বা সহিংসতার কোন খবর পাওয়া যায়নি। বুধবার (৮ নভেম্বর) সকালে বন্দর উপজেলার মদনপুরস্থ ঢাকা চট্রগ্রাম মহাসড়কে বাস, ট্রাকসহ অন্যান্য যানবাহন চলাচল ছিল ঢিলে ঢালা।  মদনপুর বাসস্ট্যান্ডসহ বিভিন্ন স্থানে সরজমিন ঘুরে সামনে  গেছে, সকালে বিএনপি ডাকা অবরোধের কারনে ঢাকা টু চট্রগ্রাম মহাসড়কের কোন দূরপাল্লার বাস যাতায়েত করতে দেখা না গেলেও। তবে ঢাকা টু চট্রগ্রাম মহাসড়ক দিয়ে  যাত্রীবাহী বাস কাঁচপুর, চিটাগাংরোড. সাইর্বোড, যাত্রাবাড়ী ও শনিআখড়াসহ ঢাকা উদ্দেশ্যে ছেড়ে যেতে দেখা গেছে। সে সাথে মালবাহী ট্রাক ও কন্টোইনারসহ বিভিন্ন পরিবহন চলাচল ছিল চোখে পড়ার মত।

এ ছাড়াও বন্দরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি বিভিন্ন দপ্তর ও ব্যাংকিং কার্যক্রম ছিল যথারিতি আগের মত। এদিকে বন্দর উপজেলা আওয়ামীলীগ শান্তির বার্তা নিয়ে উপজেলার ঢাকা টু চট্রগ্রাম মহাসড়কের মদনপুর এলাকায় অবস্থান নিয়েছে।  ব্যাপারে বন্দর থানার অফিসার ইনর্চাজ মোহাম্মদ আবু বকর সিদ্দিক জানান, বন্দর থানা পুলিশ বেশ তৎপর রয়েছে। বন্দরে গুরুত্বপূর্ন স্থান গুলোতে পুলিশি টহল জোরদার রাখা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষার্থে বন্দরে সচেতন মহলের সহযোগিতা কামনা করছি। ঢাকা টু চট্রগ্রামের মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ন স্থানগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...