নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   আজিজুল হক রহঃ এর ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল   |   নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে
 প্রচ্ছদ   মহানগর   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১০ টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
আগামী ১৪ নভেম্বর উদ্বোধন / নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১০ টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ১২ নভেম্বর, ২০২৩
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ১০ টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি। আগামী  ১৪ নভেম্বর  মঙ্গলবার সকাল ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ১০ টি প্রকল্প শুভ উদ্বোধন করবেন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নগর ভবন অডিটোরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।  এসময় সিটি কর্পোরেশনের কাউন্সিলর, সংরক্ষিত নারী কাউন্সিলর সহ জনপ্রতিনিধি ও শহরের গন্যমান্য ব্যাক্তিবর্গরা অনুষ্ঠানে উপস্থিথ থাকবেন।
উদ্বোধন করার অপেক্ষায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১০ টি উন্নয়ন প্রকল্প হলো (১) নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে  নগর ভবন (২) শেখ রাসেল পার্ক (৩) বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত পাইকপাড়া মিউচুয়েল ক্লাব (৪) বাবুরাইল খাল পুনঃখনন ও সৌন্দর্যবর্ধন (৫) সিদ্ধিরগঞ্জ খাল পুনঃখনন ও সৌন্দর্যবর্ধন (৬) পাক – পাঞ্জাতন সিটি জামে মসজিদ (৭) আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তন ( ৮) কলরব কিন্ডারগার্টেন স্কুল ( ৯)  সিটি ওয়েলফেয়ার মাঠ (১০) সোনাকান্দা মাঠ।
ডিজিটাল বাংলাদেশ দৃশ্যমান লক্ষ্য এবার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ আর এর ধারাবাহিকতায় আওয়ামী লীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের হাতকে শক্তিশালী করতে
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এ উন্নয়ন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন মেয়র ডা. সেলিয়া হায়াৎ আইভী। তিনি আরো বলেন, নারায়ণগঞ্জের মানুষ আমাকে বার বার নির্বাচিত করেছেন, আমি সবসময় সচেস্ট ছিলাম নগরবাসির সেবা নিশ্চিত করতে। নগরবাসির উন্নত জীবনযাত্রা,  স্বাস্থ্যসেবা,  পরিস্কার পরিচ্ছন্ন নগরী গড়ার লক্ষ্য ছিল আমাদের। আজ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা দেশের মধ্যে মডেল সিটি হিসেবে মাথা উচু করে দাড়িয়েছে। আগামীতে আরো উন্নয়ন করবো নগরবাসির আশা আকাক্ষার প্রতিফলন ঘটাবো। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে নারায়ণগঞ্জের উন্নয়ন কাজ অব্যাহত রাখবো। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...