নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার   |   নারীর প্রতি সহিংসতা বন্ধে ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন করেছে “অধিকার”   |   বন্দরে ২টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান জরিমানা   |   নাসিকের চরম উদাসিনতায় বন্দর থানার মূল ফটকের সামনে ময়লার ভাগার   |   রাতের আঁধারে বসতঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ   |   চাঞ্চল্যকর মাকসুদা হত্যা মামলার ন্যায় বিচার চেয়ে লিখিত অভিযোগ   |   কাশীপুর হাসেমবাগে তথ্য সংগ্রহ করতে গেলে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা   |   বন্দর উপজেলায় নরমাল ডেলিভারি সংক্রান্ত স্বাস্থ্য উপকরণ বিতরণ    |   নারায়ণগঞ্জের সিনেপ্লেক্স ও সিনেস্কোপে চলছে দেশের ছবি ‘যাপিত জীবন’   |   ঐতিহ্যবাহি সাত দিনব্যাপি খাঁজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ওরশ মোবারকের প্রস্তুতি সভা    |   মোটরসাইকেল ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ৬ মাসের শিশু সাইফান নিহত   |   আ’লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল   |   সব জল্পনা-কল্পনার অবসান এটাই ইসলামের সৌন্দর্য – আবুল কাউছার আশা   |   ৩৫ বছরের খরিদকৃত সম্পদ বাড়িঘর ভাঙচুর করে বেদখলের চেষ্টার অভিযোগ   |   জাতীয় সংহতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে – জেলা প্রশাসক   |   নতুন জিমখানায় মাদক কারবারির প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন   |   আমরা চাই আমাদের শ্রমিকরা যেন তাদের ন্যায্য অধিকার পায় – আজাদ   |   পৌরপিতা আলী আহাম্মদ চুনকার  চিশতি (রহঃ) ৪৩ তম পবিত্র ওরশ মোবারক    |   কেক কেটে আনন্দ মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন   |   ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সংগ্রহ অনুষ্ঠিত
 প্রচ্ছদ   রাজনীতি   মাঠ দখলে আওয়ামীলীগ | দেখা নেই বিএনপির 
সোনারগাঁওয়ের চিত্র / মাঠ দখলে আওয়ামীলীগ | দেখা নেই বিএনপির 
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩
সুমন মিয়া – সোনারগাঁ প্রতিবেদকঃ বিএনপির ডাকা অবরোধ কর্মসূচিতে আজ রবিবার (১২ নভেম্বর)  ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবরোধ পালন করতে দেখা যায়নি স্থানীয় বিএনপির কোন নেতাকর্মীকে।
অবরোধের অন্যান্য দিনের তুলনায়  রবিবার  এ রুটে যান চলাচল ছিল চোখে পড়ার মতো। রাজধানী ঢাকায় প্রবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এ মহাসড়কটিতে নির্ভিগ্নে যান চলাচল করতে দেখা গেছে।
তবে দূরপাল্লার যান চলাচল কিছু খুবই কম। যাত্রীবাহী বাস, প্রাইভেট কার ও মালবাহী ট্রাকসহ অন্যান্য যানবাহন চলাচল আগের তুলনায় অনেকটাই বেড়েছে। এদিকে অবরোধ কর্মসূচী  সফল করতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিএনপি নেতাকর্মীদের দেখা না গেলেও মাঠে ছিল স্থানীয় আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোল প্লাজা এলাকায় সোনারগাঁ আওয়ামীলীগের সহ সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম এর নেতেৃত্বে আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের বিপুল সংখ্যাক নেতাকর্মী শান্তি মিছিল বের করে। দিনব্যাপী আওয়ামীলীগের নেতাকর্মীরা মহাসড়কের পাশে অবস্থান নিয়ে মাঠ নিজেদের দখলে রাখে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...