নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   রাজনীতি   আলীরটেককে শিল্পাঞ্চল হিসাবে গড়ে তোলা হবে- জাকির চেয়ারম্যান
আশ্বাস  / আলীরটেককে শিল্পাঞ্চল হিসাবে গড়ে তোলা হবে- জাকির চেয়ারম্যান
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩

নারায়ণগঞ্জের খবর ডেস্কঃ 

নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের বাসিন্দাদের জেলা ও উপজেলায় সহজে যানবাহন ও জনসাধারণের চলাচল করার লক্ষ্যে ধলেশ্বরী নদীর উপর প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে  রাস্তা(র‍্যাম) স্থাপন করা হচ্ছে।

এই উপলক্ষে সোমবার (১৩ নভেম্বর) সকালে ডিক্রীরচর ঘাটে রাস্তা (র‍্যাম) নির্মান কাজ উদ্বোধন করা হয়।

আলীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ জাকির হোসেনের নেতৃত্বে মোনাজাতের মাধ্যমে নির্মাণ কাজ উদ্বোধন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন আলীরটেক ইটভাটা মালিক সমিতির সভাপতি আব্দুল গফুর রাজা, সমাজসেবক ওহাব ফরায়েজী,আওয়ামী লীগ নেতা হাজ্বী শরীফ হোসেন, আলীরটেক ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক খবিরউদ্দিন খবু,সিঙ্গাপুর আওয়ামী লীগের সভাপতি মোঃ সালাউদ্দিন রানা, সদর থানা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ওমর ফারুক, আলীরটেক ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল মান্নান ভেন্ডার, মোঃ মোক্তার হোসেন, মোহাম্মদ ওসমান গনি, মোহাম্মদ রওশন আলী, মোঃ সোহেল মিয়া, মোহাম্মদ ওয়াহাব সরকার, মোহাম্মদ শাহিন সরকার রাজু, মোহাম্মদ ফিরোজ মিয়া, মোহাম্মদ  জাকির হোসেন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উদ্বোধনের পূর্বে আলীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ জাকির হোসেন বলেন, আধুনিক আলীরটেকের উন্নয়নের রূপকার, জনদরদী ও দানবীর সেলিম ওসমান এমপির সার্বিক সহযোগিতায় আলীরটেক ইউনিয়নকে শিল্পাঞ্চল হিসাবে গড়ে তোলা হবে। ধলেশ্বরী নদীর পাড়ে পর্যটন এলাকা হিসাবে গড়ে তোলা হবে।  এমপির ইচ্ছা অনুযায়ী অতি দ্রুত আলীরটেকে একটি পার্ক পার্ক নির্মাণ কাজ শুরু করা হবে। এমপি সেলিম ওসমানের শারিরীক সুস্থতার জন্য দোয়া করতে এলাকাবাসীর প্রতি আহবান জানান। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...