নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উদযাপনে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী   |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল
 প্রচ্ছদ   রাজনীতি   প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত পাইকপাড়া মিউচুয়েল ক্লাব
স্মৃতিবিজড়িত / প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত পাইকপাড়া মিউচুয়েল ক্লাব
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নবনির্মিত ১০ প্রকল্প শুভ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  এর মধ্যে একটি হলো বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত পাইকপাড়া মিউচুয়েল ক্লাব।
বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত পাইকপাড়া মিউচুয়েল ক্লাব জাতির পিতা বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত মিউচুয়েল ক্লাবটি ১৯২৭ সালে বর্তমান নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৭ নং ওয়ার্ডের পাইকপাড়ায় স্থাপিত হয় । জাতির পিতা স্বাধীন বাংলার যে স্বপ্ন বুনেছিলেন তাঁর প্রাথমিক কাজ ছিলো আওয়ামী লীগ প্রতিষ্ঠা করা । ১৯৪৯ সালের ২৩ জুন ঢাকার রোজ গার্ডেনে
আওয়ামী লীগ প্রতিষ্ঠার আনুষ্ঠানিক ঘোষণার পূর্বে পাইকপাড়া মিউচুয়েল ক্লাবে আওয়ামী লীগ প্রতিষ্ঠার সভা অনুষ্ঠিত হয়  যা বঙ্গবন্ধুর “ অসমাপ্ত আত্মজীবনী ” তে উল্লেখ আছে ।
১৯৯২ সালে পাইকপাড়া ইউনিয়নের অভিষেকে প্রকাশিত স্মরণিকায় মাননীয় প্রধানমন্ত্রী শুভেচ্ছা বার্তায় স্মৃতিচারণ করে বলেন “ নারায়ণগঞ্জ জেলার ঐতিহ্যবাহী পাইকপাড়া ইউনিয়নের মিউচুয়েল ক্লাবেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ আওয়ামী লীগ গঠন করেছিলেন ” । জাতির পিতার স্মৃতি বিজড়িত মিউচুয়েল ক্লাবের ঐতিহ্য ধরে রাখার জন্য সিটি কর্পোরেশনের নিজস্ব অর্থায়নে ক্লাবটি পুনঃনির্মাণ করা হয় । প্রকল্প বাস্তবায়নে ব্যয় হয় ১.৫৫ কোটি টাকা । এ প্রকল্পের কাজ জুলাই ২০২০ – এ শুরু হয় এবং সেপ্টেম্বর ২০২২ – এ সমাপ্ত হয় ।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নবনির্মিত ১০ ( দশ ) টি গুরুত্বপূর্ণ প্রকল্পের পরিচিতিঃ-
 নারায়ণগঞ্জ প্রাচ্যের ডান্ডি ( Dundee ) খ্যাত ঐতিহ্যবাহী শিল্পসমৃদ্ধ , বন্দর এবং বাণিজ্যিক নগরী । স্বাধীনতা ব্রিটিশ সরকার ১৮৭৬ সালে ৪.৫ বর্গমাইল এলাকা নিয়ে নারায়ণগঞ্জ পৌরসভা গঠন করে । পরবর্তী ১৯৭৩ সালে অনুষ্ঠিত নির্বাচনে আলী আহাম্মদ চুনকা পৌরসভার প্রথম চেয়ারম্যান নির্বাচিত হয় ।
পরবর্তীতে নারায়ণগঞ্জের শিল্প ও অর্থনৈতিক গুরুত্ব বিবেচনা করে মাননীয় প্রধানমন্ত্রী ২০১১ সালে তৎকালীন নারায়ণগঞ্জ , সিদ্ধিরগঞ্জ ও কদমরসুল পৌরসভা নিয়ে সিটি কর্পোরেশন ঘোষণা করেন । সিটি কর্পোরেশনের ২০১১ সালে অনুষ্ঠিত প্রথম সিটি নির্বাচনে ডা . সেলিনা হায়াৎ আইভী মেয়র নির্বাচিত হন । তিনি সিটি কর্পোরেশন সমূহের মধ্যে প্রথম নির্বাচিত নারী মেয়র । পরবর্তীতে ২০১৬ ও ২০২২ সালে অনুষ্ঠিত সিটি নির্বাচনেও তিনি মেয়র নির্বাচিত হন । এছাড়া তৎকালীন নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র হিসেবে ২০০৩ হতে ২০১১ পর্যন্ত দায়িত্ব পালন করেন । তিনি বিগত ২০ বছর যাবৎ নারায়ণগঞ্জ নগরীর অবকাঠামো উন্নয়ন ও নাগরিক সেবা প্রদান করে আসছেন । #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...