নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   রাজনীতি   নানা বিতর্কের কারণে এক ঘরে হয়ে যাচ্ছেন চেয়ারম্যান সালাম !
বিতর্ক / নানা বিতর্কের কারণে এক ঘরে হয়ে যাচ্ছেন চেয়ারম্যান সালাম !
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩

বন্দর প্রতিবেদকঃ নানা বিতর্কের কারণে বন্দরের আওয়ামী রাজনীতি থেকে বিচ্ছিন্ন হতে চলেছেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এম এ সালাম। স¤প্রতি বিএনপি-জামায়াতর নাশকতা বিরোধী কর্মসূচীতে দলীয় নেতৃবৃন্দের বিরুদ্ধে উস্কানীমূলক কর্মকান্ড করায় নেতা-কর্মীরা তাকে কৌশলে বয়কট করে চলেছে। দল থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ায় সালাম চেয়ারম্যান এখন এককভাবে নিজেই শান্তি সমাবেশ করছেন বলে এমনটাই উঠে এসেছে অনেকের মন্তব্যে। এ নিয়ে তৃনমূলে নানা গুঞ্জন শোনা যাচ্ছে।

নাম প্রকাশ না করার শর্তে উপজেলা আওয়ামীলীগের জনৈক নেতা জানান,সালাম চেয়ারম্যান দলের জন্য নিবেদিত কিন্তু তিনি সিনিয়রদের নিয়ে অনেক সময় বেফাঁস মন্তব্য করেন। তার কথা-বার্তা বরাবরই কর্কশ। সবচেয়ে বড় বিষয় হচ্ছে সালাম চেয়ারম্যান বয়সে তরুন। নিয়মতান্ত্রিকভাবে উপজেলা আওয়ামীলীগের মতো এতো বড় পদে তাকে সুযোগ দেয়াটা মোটেও ঠিক হয়নি যে কারণে সে আরো বেপরোয়া হয়ে উঠেছে। দীর্ঘ দিন সে ছাত্রলীগে ছিল এরপর তাকে যুবলীগের দায়িত্ব দিলে মানানসই হতো। এখন প্রবীণ নেতাদের সঙ্গে বসে সে নিজেকে মহা কিছু ভাবতে শুরু করছে। বড় পদ পেয়ে সালাম নেতা-কর্মীদেরকে অসম্মান করে কথা-বার্তা বলে থাকেন। আরো এক নেতা একই শর্তে বলেন,বিএনপি-জামায়াতের হরতাল-অবরোধ বিরোধী শান্তি সমাবেশ করতে গিয়ে সালাম বন্দরের আওয়ামীলীগকে অনেকটা বিভাজনে পরিণত করেছেন। নিজেকে সে একাই বড় রকমের কিছু ভেবে থাকেন। তিনি মনে করেন,বন্দর উপজেলায় তার চেয়ে কোন বড় নেতা নেই। তার নির্দেশেই সবাইকে চলতে হবে। তার আমিত্ব ভাবের কারণে দলীয় নেতা-কর্মীরা তাকে বয়কট করে চলতে শুরু করছে। অনেকের মতে,যেহেতু দলের সিংহভাগ নেতা কর্মী তাকে মাইনাস করে চলছেন সেহেতু বন্দরের আওয়ামী রাজনীতি থেকে অনেকটা বিচ্ছিন্ন হওয়ার পথে এম এ সালাম।  #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...