নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   রাজনীতি   বন্দর উপজেলা আ’লীগে বিভাজনের মাস্টারমাইন্ড আলীনূর!
মাস্টারমাইন্ড / বন্দর উপজেলা আ’লীগে বিভাজনের মাস্টারমাইন্ড আলীনূর!
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩

বন্দর প্রতিবেদকঃ  বন্দরে আওয়ামীলীগের কর্মসূচি নিয়ে সৃষ্ট বিভাজনকে ঘিরে নানা তথ্য উঠে আসতে শুরু করছে। স্থানীয় গণমাধমে এ ঘটনার মূল কারিগর হিসেবে দু’একজনের নাম প্রকাশ পেলেও তার কোন ভিত্তি পাওয়া যায়নি। তবে ইদানীং যে নামটি সর্বত্রই প্রচার পাচ্ছে সেটি হচ্ছে সাবেক জেলা ছাত্রলীগ নেতা আলীনূর হোসেন। আলীনূর হোসেন মদনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তথা বন্দর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি  এম এ সালামের ছোট ভাই।

মূলতঃ সালামের নির্দেশেই আলীনূর বিভিন্ন সময়ে বিভিন্ন সভা-মে  উস্কানীমূলক বক্তব্য দিয়ে থাকেন। এদিকে গত ৭ নভেম্বর দুপুরে মদনপুর বাসস্ট্যান্ডে আয়োজিত উপজেলা আওয়ামীলীগের শান্তি সমাবেশে উপজেলা আওয়ামীলীগের সভাপতিকে নিয়ে বেফাঁস মন্তব্য করায় নেতা-কর্মীদের মাঝে ব্যাপক ক্ষোভের স ার করছে। আলীনূরের ওই বক্তব্যের পর থেকেই উপজেলা আওয়ামীলীগের অধিকাংশ নেতা-কর্মীরা নিজেদেরকে গুটিয়ে নেয়। এরপর থেকে উপজেলা আওয়ামীলীগের মূল ধারার নেতাদের শান্তি সমাবেশ হয় মদনপুর বাসস্ট্যান্ডের দক্ষিণ প্রান্তে। উপজেলা আওয়ামীলীগের শান্তি সমাবেশে একাতœতা প্রকাশ করে সিটি কর্পোরেশনের ৯টি ওয়ার্ডের নেতৃবৃন্দ। আলীনূরের বেফাঁস মন্তব্যের বিরুদ্ধে সংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন অনেকেই। নাম প্রকাশ না করার শর্তে জনৈক যুবলীগ নেতা জানান,আলীনূর একজন বেয়াদব।

সে তার ভাইয়ের প্রভাবে যাচ্ছেতাই করে বেড়ায়। সে ওই বক্তব্যে এমপি সাহেবকে নিয়েও মন্তব্য করেছে। আবার সে বলেছে তাকে নাকি ষড়যন্ত্র করে এবার জেলা পরিষদে রাখা হয়নি। তার বিরুদ্ধে দলীয় ফোরাম থেকে ব্যবস্থা নেয়া উচিত। অপরাপর সাবেক ছাত্রলীগ নেতা একই শর্তে জানান,আলীনূর আমাদের অনেক পরেই রাজনীতিতে এসেছেন আমরা কখনো সিনিয়রদের কটাক্ষ করে কথা বলিনা আমরা সেটা শিখিনি। আলীনূরের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে সে আরো প্রশ্রয় পাবে। দলের বিভাজনের কারণ হিসেবে তার ওইদিনের বেফাঁস মন্তব্যই দায়ী বলে দাবি করেন। আমি মনে করে বন্দরের আওয়ামীলীগের বিভাজনের পর্যায়ে নিয়ে যাওয়ার মাস্টার মাইন্ড এই আলীনূর। সে এমন কোন বড় নেতা হয়ে যায়নি রশীদ ভাইয়ের মতো একজন প্রবীণ ত্যাগী নেতাকে নিয়ে বিরুপ মন্তব্য করার সাহস রাখে। তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জোরালো দাবি জানাচ্ছি। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...