নারায়ণগঞ্জ  মঙ্গলবার | ২৬শে মে, ২০২৬ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ গ্রীষ্মকাল | ৮ই জিলহজ, ১৪৪৭

শিরোনাম
  |   প্রবাসী অপহরণ আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ   |   বক্তাবলীতে ৬ বছরের শিশু কন্যাকে ধর্ষণ করেছে দুই যুবক আটক ১   |   সোনারগাঁয়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত আমিনুল ইসলাম   |   ১০ টাকা চাঁদা না দেয়ায় অটো চালককে পিটিয়ে হত্যা   |   শব্দ দূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান ৪ যানবাহনকে জড়িমানা    |   বন্দরে প্রকাশ্যে ড্রেজার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ   |   আবাসিক গভীর নলকূপের কর ও রেজিস্ট্রেশন বাতিলের দাবিতে সমাবেশ   |   বসতবাড়ীতে ডাকাতি ১০ ভরি স্বর্ণালঙ্কার লুট   |   বাংলাদেশে ঈদুল আজহা ২৮ মে জাতীয় চাঁদ দেখা কমিটি   |   কালবৈশাখী ঝড়ের তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি নিহত ১ আহত ৫   |   সোনারগাঁয়ে ঠিকাদারকে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা   |   ১২ মামলায় আইভী’র জামিন বহাল, মুক্তিতে বাধা নেই   |   র‍্যাবের অভিযানে দেশীয় অস্ত্র সহ আটক ৩ মাদকের আস্তানায় আগুন   |   দুই সহোদরকে কুপিয়ে নগদ টাকা স্বর্ণালংকার লুট করেছে ডাকাতদল   |   রূপগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেল সহ এক আসামি গ্রেফতার   |   সড়ক দুর্ঘটনায় ভূমি সহকারী কর্মকর্তা আনোয়ার হোসেন নিহত   |   ব্যবসা দখলে নিতে পরিকল্পিত ভাবে ডিস ব্যবসায়ি নাছিরকে ছুরিকাঘাতে হত্যা   |   সোনারগাঁয়ে হামে আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু   |   নবীগঞ্জ খেয়াঘাটে টোল আদায়কারীদের হাতে কলেজ ছাত্রী লাঞ্ছিত   |   অবৈধভাবে পরিচালিত দুইটি ইটভাটাকে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর
 প্রচ্ছদ   রাজনীতি   কাশীপুর ইউনিয়নে ফরাজিকান্দায় আওয়ামী লীগের মতবিনিময় সভা
মতমিনিময় / কাশীপুর ইউনিয়নে ফরাজিকান্দায় আওয়ামী লীগের মতবিনিময় সভা
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩

নারায়ণগঞ্জের খবর ডেস্কঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কাশীপুর ইউনিয়ন ৫নং ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ নভেম্বর) রাতে ফতুল্লার কাশীপুর ইউনিয়নের ফরাজীকান্দা মসজিদ এলাকায় কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জে আর রাসেল আহমেদের সার্বিক তত্ত্বাবধানে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আইয়ুব আলী।

আইয়ুব আলী বলেন, জনগন হচ্ছে সকল ক্ষমতার উৎস। জনগণ ইচ্ছে করলে ভেটের মাধ্যমে যে কাউকে নির্বাচিত করতে পারে। জননেত্রী শেখ হাসিনা হচ্ছেন একটি মডেল তিনি নির্বাচনে সকলকে সুষ্ঠ নির্বাচনী পরিবেশ তৈরি করে দিয়েছেন। বিএনপি নির্বাচনে আসুক বা না আসুক আমরা নির্বাচনে অংশ গ্রহণ করবো। আমরা বঙ্গবন্ধুর সৈনিক এরা জনগণের কাছে শেখ হাসিনার উন্নয়ন এর আলোচনা করবো এবং নৌকার পক্ষে বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইবো। আমরা আশা করি আমাদের ৪৫ পার্সেন্ট ভোট আছে আর বাকি সামান্য। বিএনপি বর্তমানে জঙ্গিদের মতো বিছিন্ন সংগঠন হয়ে গেছে আমি গাড়ির ব্যবসা করি আমি জানি একটি গাড়ির মালিক অনেক সময় তিন চার জন ব্যক্তিও হয়। বিএনপি জামায়াত আগুন দিয়ে পুড়িয়ে দিলে ঐ গাড়ির সাথে সংযুক্ত ১৫ থেকে ২০ জনের ক্ষতি হয়। সাধারণ জনগণের কাছে জননেত্রী শেখ হাসিনার উন্নয়নকে অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিতে হবে আর অন্যদের উৎসাহিত করতে হবে। বিএনপি নির্বাচনে আসুক নির্বাচন করুক দেখি পাশ করে কিনা।

কাশীপুর ইউনিয়ন ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ নূরুল আমিনের সভাপতিত্বে ও ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ সানাউল্লাহ’র সঞ্চালনায় এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম.এ সাত্তার, আওয়ামী লীগ নেতা আমির উল্লাহ রতন, কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জুয়েল প্রধান, যুবলীগ নেতা নাজমুল হাসান সাজন ও কাশীপুর ইউনিয়ন ২নং ওয়ার্ড যুবলীগের সভাপতি এমদাদুল হক খোকাসহ অন্যান্য নেতৃবৃন্দ। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...