নারায়ণগঞ্জ  মঙ্গলবার | ২৬শে মে, ২০২৬ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ গ্রীষ্মকাল | ৮ই জিলহজ, ১৪৪৭

শিরোনাম
  |   প্রবাসী অপহরণ আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ   |   বক্তাবলীতে ৬ বছরের শিশু কন্যাকে ধর্ষণ করেছে দুই যুবক আটক ১   |   সোনারগাঁয়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত আমিনুল ইসলাম   |   ১০ টাকা চাঁদা না দেয়ায় অটো চালককে পিটিয়ে হত্যা   |   শব্দ দূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান ৪ যানবাহনকে জড়িমানা    |   বন্দরে প্রকাশ্যে ড্রেজার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ   |   আবাসিক গভীর নলকূপের কর ও রেজিস্ট্রেশন বাতিলের দাবিতে সমাবেশ   |   বসতবাড়ীতে ডাকাতি ১০ ভরি স্বর্ণালঙ্কার লুট   |   বাংলাদেশে ঈদুল আজহা ২৮ মে জাতীয় চাঁদ দেখা কমিটি   |   কালবৈশাখী ঝড়ের তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি নিহত ১ আহত ৫   |   সোনারগাঁয়ে ঠিকাদারকে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা   |   ১২ মামলায় আইভী’র জামিন বহাল, মুক্তিতে বাধা নেই   |   র‍্যাবের অভিযানে দেশীয় অস্ত্র সহ আটক ৩ মাদকের আস্তানায় আগুন   |   দুই সহোদরকে কুপিয়ে নগদ টাকা স্বর্ণালংকার লুট করেছে ডাকাতদল   |   রূপগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেল সহ এক আসামি গ্রেফতার   |   সড়ক দুর্ঘটনায় ভূমি সহকারী কর্মকর্তা আনোয়ার হোসেন নিহত   |   ব্যবসা দখলে নিতে পরিকল্পিত ভাবে ডিস ব্যবসায়ি নাছিরকে ছুরিকাঘাতে হত্যা   |   সোনারগাঁয়ে হামে আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু   |   নবীগঞ্জ খেয়াঘাটে টোল আদায়কারীদের হাতে কলেজ ছাত্রী লাঞ্ছিত   |   অবৈধভাবে পরিচালিত দুইটি ইটভাটাকে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর
 প্রচ্ছদ   রাজনীতি   টানা ৪র্থবারের মতো আওয়ামী লীগের মনোনয়ন পেলেন গাজী 
দলীয় মনোনয়ন / টানা ৪র্থবারের মতো আওয়ামী লীগের মনোনয়ন পেলেন গাজী 
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩

নিজাম উদ্দীন আহমেদ – রূপগঞ্জ প্রতিবেদকঃ

অবশেষে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে টানা ৪র্থ বার আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি , বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক এমপি। বোরবার ২৬ নভেম্বর বিকালে তার নাম ঘোষণা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের । আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রূপগঞ্জ আসনে নৌকা প্রতীকে লড়বেন গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। এর আগে এই আসন থেকে তিনি আওয়ামী লীগের মনোনয়নে টানা ৩ বার সংসদ সদস্য নির্বাচিত হন (২০০৮,২০১৪,২০১৯)। ভিআইপি আসন হিসেবে চিহ্নিত নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে নিখুঁতভাবে প্রার্থী বাছাই করতে হয় দলের হাই কমান্ডকে।

গোলাম দস্তগীর গাজী ও তার পরিবারের বিরুদ্ধে নেই কোন অনিয়ম দুর্নীতির অভিযোগ। মন্ত্রী হওয়ার পরে তিনি রূপগঞ্জ ছেড়ে কোথাও জাননি। বিভিন্ন অনুষ্ঠানে প্রশাসনের কর্মকর্তারা তার প্রশংসা করছে। গত ১৫ বছর যাবত তিনি রূপগঞ্জে দলমতের উর্ধ্বে  কাজ করে যাচ্ছেন। বিশেষ করে তিনি মহিলা লীগকে খুব শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তুলেছেন। তার রয়েছে বিশাল ভোট ব্যাংক। গাজী আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় রূপগঞ্জ আনন্দের জোয়ার বইছে। দলীয় নেতা কর্মীরা মিষ্টি বিতরণ করছেন। টানা ৪র্থ বার এমপি হওয়ার পথে গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক।

রূপগঞ্জ তার শক্ত প্রতিপক্ষ লক্ষ্য করা যাচ্ছে না। ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়ন আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর, নির্বাচনী প্রচার-প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত এবং ভোটগ্রহণ ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...