নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   রাজনীতি   গাজী’র বিপরীতে স্বতন্ত্র প্রার্থী শাহাজাহান ভুঁইয়া নির্বাচনী ফরম দাখিল
বিপরীতে / গাজী’র বিপরীতে স্বতন্ত্র প্রার্থী শাহাজাহান ভুঁইয়া নির্বাচনী ফরম দাখিল
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩

রূপগঞ্জ প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ ১ রূপগঞ্জ আসনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পাওয়া বর্তমান এমপি গোলাম দস্তগীর গাজী বীর প্রতিকের বিপরীতে ২৮ নভেম্বর মঙ্গলবার দুপুরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে উপজেলা রিটার্নিং  ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল হকের কাছে  ফরম জমা দিয়েছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহাজাহান ভুঁইয়া।

এর আগে উপজেলা পরিষদের  চেয়ারম্যানের পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেন তিনি। একইদিনে উৎসব মূখর পরিবেশে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী দলটির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম ফরম জমা দিয়েছেন। এ সময় নেতা কর্মীরা লাঙ্গল প্রতীক নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে মিছিলসহ স্লোগান দিয়ে নির্বাচনী আমেজ তৈরী করেন। এ আসনে এ পর্যন্ত ৬ জন প্রার্থীর ফরম নেয়ার কথা জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।

এ সময় শাহাজাহান ভুুঁইয়া সাংবাদিকদের বলেন, আওয়ামীলীগ দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনের স্বতন্ত্র প্রার্থীতার সুযোগ রাখায় আমি এবার বর্তমান সাংসদের বিপরিতে নির্বাচনী প্রতিদ্বন্দ্বীতা করবো।

এ সময় তিনি আরও বলেন, আমি নির্বাচিত হলে রূপগঞ্জকে আধুনিক ও মডেল হিসেবে গড়ে তুলবো। পরে জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সাংবাদিকদের বলেন, প্রয়াত রাষ্ট্রপতি  হুসেইন মুহম্মদ এরশাদের গড়া জাতীয় পার্টি দেশ ও ইসলাম ধর্মের খেদমতে কাজ করেছেন।  রূপগঞ্জেরও বহু উন্নয়ন করেছেন। আমরা ওই আদর্শে রূপগঞ্জের ব্যাপক উন্নয়ন করবো। দলমত নির্বিশেষে সবাইকে সমান গুরুত্ব দেব। তাই ভোটারদের নির্ভয়ে ভোট কেন্দ্রে যাওয়ার অনুরোধ করেন তিনি। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...