নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   বক্তাবলীতে পাকহানাদার বাহিনীর হাতে নিহত ১৩৯ শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন
শ্রদ্ধা নিবেদন / বক্তাবলীতে পাকহানাদার বাহিনীর হাতে নিহত ১৩৯ শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী পরগনার ১৯৭১ সালে ২৯ নভেম্বর পাকহানাদার বাহিনীর হাতে নিহত ১৩৯ জন শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে বক্তাবলী গণহত্যা দিবস পালিত হয়েছে। বধ্যভূমি ও স্মৃতিস্তম্ভে সরকারি বেসরকারিসহ রাজনৈতিক, সামাজিক সংগঠনের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

বুধবার (২৯ নভেম্বর) সকালে বক্তাবলীর লক্ষ্মীনগর এলাকায় অবস্থিত বধ্যভূমি এবং কানাইনগর ছোবহানিয়া উচ্চ বিদ্যালয় মাঠ সংলগ্ন স্মৃতিস্তম্ভে নানা কর্মসূচির মধ্য দিয়ে বক্তাবলী গণহত্যা দিবস পালন করা হয়। সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়াম্যান এম শওকত আলীর ইউপি সদস্যগননসহ নানা শ্রেনী পেশার মানুষ ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা দিবেদন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাকিব আল রাব্বি, সহকারী কমিশনার ভূমি(সদর) লায়লাতুন হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ দেদারুল ইসলাম, ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজ্বী শওকত আলী, ফতুল্লা থানা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটি সদস্য আবুল হোসেন প্রধান, বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, বক্তাবলী ইউনিয়ন পরিষদের মেম্বার মোহাম্মদ ওমর ফারুক, মোহাম্মদ আলমগীর হোসেন, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ বাছির সরদার, মোহাম্মদ আল আমিন, আব্দুল কাদির ফকির, রাসেল ভান্ডারী, বক্তাবলী ইউনিয়ন পরিষদের সচিব নাজমুল আলম সরকার, সহকারী নূর মোহাম্মদ প্রমুখ। পরে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করা হয়। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...